আমার প্রিয় পোস্ট

maanush84@yahoo.co.uk

ক্রীতদাস

০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:১৪

শেয়ার করুন:                   Facebook

দাস প্রথা নাকি পৃথিবী থেকে উঠে গেছে। মানুষগুলো পেয়েছে তাদের মানবাধিকার। কি জানি, আমি এসব বুঝি না। এক সময় ঢাকার মিরপুরে থাকতাম। মিরপুর এক নম্বরে। সকালে দেখা যেত এক নম্বর গোল চত্বরের সামনে কিছু মানুষ টুকরি আর কোদাল নিয়ে বসে আছে। তারা বসে থাকে নিজেদের বিক্রি করার জন্য। ক্রেতারা আসে, বেছে বেছে স্ব্যাস্থবান সুঠাম দেহিদের কিনে নিয়ে যায় নাম মাত্র মুল্যে। যারা দুর্বল, যাদের শক্তি ফুরিয়ে এসেছে, নির্বাক চোখে চেয়ে থাকে ক্রেতাদের দিকে, যদি একটু দয়া হয় তাদের। এক বেলা আহার্যের ব্যাবস্থা করে দেয় যদি তারা, এক মুঠো ভাত আর শাক পাতা, সাথে থাকবে একটা কাঁচা মরিচ আর একটু লবণ। তাদের দেখেও না দেখার ভান করে চলে যায় ক্রেতারা, যেভাবে বিধাতা মুখ ফিরিয়ে রাখে।

এমন এক জনের সাথে একবার কথা হয়েছিল। রিক্সা চালাতো সে, বাড়ি রংপুর। তাকে জিজ্ঞেস করেছিলাম এতো কাজ থাকতে রিক্সা চালাচ্ছেন কেন? সে বলল নিজে বিক্রি না করতে পারার কাহিনীটা। রংপুরে বড় রাস্তার ধারে বসে থাকতো নিজেকে বিক্রীর জন্য। কিন্তু ক্রেতা নেই। এক দিন, দুই দিন, তিন দিন চলে যায় নিজেকে বেচতে পারে না তবুও। বাড়িতে অপেক্ষারত ক্ষুধার্ত স্ত্রী-পুত্র কন্যারা। কিভাবে মুখ দেখাবে তাদের, খাবার না নিয়ে। নিজের পেটেও আহার নেই তিন দিন। বিধাতা তাকে কিছু দেয়নি পেট ভর্তি ক্ষুধার যন্ত্রনা ছাড়া। সেই অসীম যন্ত্রনা সহ্য করতে না পেরে মাঠে জন্মানো ঘাস চিবাতো বসে বসে। মানুষ হয়ে পশুর মতো ঘাস খেতে হয়। হায় মানবাধিকার! তোমার কথা শুধু বইয়ের পাতায় লেখা থাকে।

আমার এক কাজিন আছে। গত তিন বছর হল সে মাস্টার্স শেষ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আর এখন শুধু জুতোর শুকতলা ক্ষয় করে চলেছে একটা চাকরির জন্য, মানে নিজেকে বিক্রি করার জন্য। তার বাবা-মা অবিরত তাগিদ দিয়ে যাচ্ছে, কেন নিজেকে বিক্রি করছনা। তাহলেইতো সংসারে কিছু স্বচ্ছলতা আসে। প্রতিদিনের নাস্তার টেবিলে রুটি আলু ভাজির সাথে একটা ডিম সেদ্ধরও বন্দোবস্ত করা যায়। বেচারা শুধু সারাদিন ঘুরে মরে, কোথাও নিজের উপযুক্ত মুল্য মেলে না। নিজেকে বিক্রী করা হয় না।

কে বলে পৃথিবী থেকে দাস প্রথা উঠে গেছে। আমাদের অভ্যস্ত চোখে সেসব আর ধরা পড়ে না। আসলে আমরা সবাই নিজেকে বিক্রির প্রতিযোগিতায় ব্যাস্ত। চাহিদা অনুযায়ী মূল্য ওঠা নামা করে আমাদের। আসলে পৃথিবী থেকে দাস প্রথা উঠে যায়নি কখনো। আমরা একে অন্যকে কিনি, নিজেকে বেচে দিই। আমরা সবাই জীবনের কাছে, ক্ষুধার কাছে আজীবন দাস হয়ে আছি। অবিরত ভাবছি কবে মুক্তি মিলবে। আসলে আমরা সবাই ক্রীতদাস।

 

 

  • ৪৫ টি মন্তব্য
  • ৪০০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:১৬
comment by: জেনারেল বলেছেন: কৃতদাস হবে
২. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:১৮
comment by: মানুষ বলেছেন: ধন্যবাদ, বানান ঠিক করে দেয়া হল @ জেনারেল
৩. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩১
comment by: বিহংগ বলেছেন: মানুষ, মিরপুরের সেই লাইন এই আমেরিকায় ও পাবেন।প্রায়শই দেখা যায় কোনো গ্যাস স্টেশনের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শ্রম বিক্রির আশায়।
৪. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৪৫
comment by: নু রা পা গ লা বলেছেন: ক্রীতদাস নাকি কৃতদাস?
যাউগ্গা আপনেরি শিক্কিত মানুছ, আপনেরাই বালো বুঝেন।
৫. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৪৭
comment by: মানুষ বলেছেন: বিপদে আছি। তিন রকমের বানানের সাজেসন পাইছি। ক্রিতদাস, ক্রীতদাস, কৃতদাস। কোনটা সত্যি? আমি ভ্যাবাচেকা।
৬. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৪৮
comment by: মানুষ বলেছেন: ঠিক আছে, কিছুক্ষন আপনারটা রাখি, দেখি পাবলিক কি কয় @ নূরা পাগলা
৭. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫১
comment by: নাদান বলেছেন: পৃথিবী যতদিন থাকবে দাস, পতিতা এইসব থাকবেই। সেটা first world or third world হোক।
৮. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫১
comment by: নু রা পা গ লা বলেছেন: হ, জনগনই হইল আছল।
৯. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৩
comment by: মানুষ বলেছেন: নাদু, খবর কি? তোমার ডায়রিয়া আর আগাইতেছেনা কেন?
১০. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৪
comment by: নাজিম উদদীন বলেছেন: মানুষ আসলে স্বভাবের দাস।
১১. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৮
comment by: মানবী বলেছেন: জীবিকা নির্বাহের জন্য শ্রম আর নিজেকে বিক্রি করা এক হলো!
১২. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৯
comment by: নাদান বলেছেন: মানু, টাইপ করতে আলসেমি লাগে
১৩. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:০১
comment by: মানুষ বলেছেন: মানুষ বদঅভ্যাসের দাস @ নাজিম উদদীন

হ্যাঁ, এক হল। যেটা করতে পারি, যেটা করতে চাই সেটা বাদ দিয়ে সব সময় অন্য কিছু করতে হয়। এটাকে নিজেকে বিক্রি করা ছাড়া আর কি বলব? @ মানবী
১৪. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:০৬
comment by: নাদান বলেছেন: আপু, জীবিকা নির্বাহের শেষ উপায় না খুজে কেউ নিজেকে বিক্রি করে না।
১৫. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:০৭
comment by: মানবী বলেছেন: এক হলো না। কৃতদাসের জীবন এমন আনন্দের নয়। কেউ চিকিৎসক, প্রকৌশলী হবার ইচ্ছে অথচ অন্য কোন পেশা বেছে নিতে হলো, আবার কবিতা লিখে জীবন কাটানোর স্বপ্ন অথচ প্রোগ্রামিং করে জীবিকা নির্বাহ করা... এসবের সাথে কৃতদাসত্ব কে এক করা যায়না।
১৬. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:১১
comment by: মানুষ বলেছেন: আপনি মনে হয় মিরপুরে, রাস্তার ধারে বসে থাকা সেই সব দাসেদের কখনো দেখেন নি @ মানবী
১৭. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:১৪
comment by: নাদান বলেছেন: আপু, আপনি যে অর্থে কৃতদাস বলেছেন, সেই অর্থে কৃতদাস এখন নেই কিন্তু এর রুপটা পরিবর্তন হয়েছে।
১৮. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:১৬
comment by: মানবী বলেছেন: তাঁরা দাস নন, শ্রমজীবি। মিরপুরে দেখিনি তবে নিউমার্কেটের পাশে দেখেছি।

সব কর্মজীবিদের মতোই কাজে যান তাঁরা, পার্থক্য এই যে তাঁদের কাজের নির্ধারিত বা নির্দিষ্ট নিয়োগদাতা নেই, স্থায়ি কর্মক্ষেত্র নেই। প্রতিদিন নতুন করে কাজ খুঁজে নিতে হয়। বড় বড় কনসালটেন্ট যাঁরা মাসে ১০,১২ হাজার ডলার রোজগার করেন, ওনারাও কন্ট্রাক্ট ভিত্তিতে কাজ করেন, স্থায়ী কোন চাকুরী বা অফিস নেই।

রোজগারের পার্থক্য টি বেমানান তবে আপনি যে দৃষ্টিতে বর্ণনা করেছেন, সেদিক থেকে হয়তো অবস্থান সমান।
১৯. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:২১
comment by: মানুষ বলেছেন: শ্রমজীবি নামটা দাসের নতুন সংস্করণ। ঝড় হোক, বৃষ্টি হোক দুনিয়া রসাতলে যাক জীবনটা দশটা-পাঁচটার ছকে বাধা। দাসত্ব ছাড়া অন্য কোন নাম খুঁজে পাচ্ছি না।
২০. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩০
comment by: নাদান বলেছেন: শুধু মিরপুর রোড দেখে কিছু বুঝবানা মানু। উত্তর বংগে অবস্থা আরও ভয়াবহ। মংগার সময় আগাম শ্রম বিক্রিকে দাস প্রথার নব্য সংস্করন ছাড়া আর কি বলবো।
২১. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩১
comment by: আরিফুর রহমান বলেছেন: তাহলে সবাই দাস। সবাই শ্রম/মেধা বিক্রি করে। ভালো করে বললে 'বিনিময়' করে অর্থের সাথে।

তবে ইতহিসে দাস বা ক্রীতদাসের কোন স্বাধীন ইচ্ছে থাকতো না। তার 'মালিক' তাকে ব্যাবহার করতো, 'মজুরি'র কোনো বালাই ছাড়াই।

লেখাটা বড়ই সেন্টিমেন্টাল অবশ্য।
২২. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩২
comment by: মানুষ বলেছেন: আমিও উত্তর বঙ্গ হইতে আগত @ নাদু
২৩. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩৪
comment by: নাদান বলেছেন: হায় হায় কও কি। আমিওতো। @ মানু
২৪. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩৫
comment by: মানুষ বলেছেন: আমাদের দেশেও সেই প্রথা চালু আছে। কাজের বিনিময়ে খাদ্য আমাদের সরকারের এক মহান কর্মসূচির অংশ @ আরিফুর রহমান
২৫. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩৬
comment by: মানুষ বলেছেন: তুমি কোন জেলা হইতে আগত? আমার বাড়ি সিরাজগঞ্জে @ নাদু
২৬. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩৯
comment by: মানুষ বলেছেন: তুমিতো তাইলে আমার পাশের বাড়ির মানুষ। আসো কোলাকুলি করি।
২৭. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৪১
comment by: নাদান বলেছেন:
২৮. ০৯ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৪৫
comment by: মানুষ বলেছেন: গেলাম। কাল সকালে অফিসে যাওয়া লাগবে। কম দুঃখে এই ব্লগ লিখি নাই।
২৯. ০৯ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:৩৯
comment by: ইেলারা বলেছেন: ১ প্রতিশোদ হিসেবে
৩০. ০৯ ই নভেম্বর, ২০০৭ সকাল ৮:২৫
comment by: মুনিয়া বলেছেন: স্পর্শ করল লেখাটা...
৩১. ০৯ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:১৭
comment by: প্রচেত্য বলেছেন: অতীব খাটি সত্য কথা
"নিজেকে বিক্রি" মানে নিজের শ্রম বিক্রী, নিজের অন্ত:স্বত্তা নয়
৩২. ০৯ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:২৭
comment by: আদিপ্ত বলেছেন: একটি সুন্দর পৃথিবী স্বপ্ন দেখি,
থাকবেনা দাসত্ব, থাকবে না অধিনত্ব।

এই লেখা টি প্রকাশ করে সেই সপ্নের বহিঃপ্রকাশ।

ধণ্যবাদ লেখক কে । ৫
৩৩. ০৯ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৯
comment by: সুখী মানুষ বলেছেন: শ্রমিক আর কৃতদাশের মধ্যে পার্থক্য আছেরে ভাই @মানু। কৃতদাসকে ইচ্ছা হলে আপনি হাত পা কেটেও পরীক্ষা করতে পারবেন সে কতটা ব্যাথা পায়, কিন্তু শ্রমিককেতো তা পারা যাবেনা! শ্রমক্ষেত্র যদি অনকে বেশী হয়, যেন মানুষ পছন্দমত একটা শ্রম বেবছে নিতে পারে....তাহলেই আপনার/আমার এই খেদ মিটবে। ৫!
৩৪. ০৯ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৬
comment by: মনের কথা বলেছেন: বানানের ভেদাভেদ লক্ষনীয়...বিশিষ্ট/বিশিষ্টা কেউ বানান সম্পর্কে সচেতন নন। পাগলা মানুষই দেখি আসলে সচেতন!!
৩৫. ০৯ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৪
comment by: রনপি বলেছেন: সবাই কোন না কোনভাবে ক্রীতদাস
৩৬. ০৯ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৪
comment by: সম্ভব,অসম্ভব বলেছেন: মূললেখা পড়লাম,সবার মন্তব্য পড়লাম,খুবি ভাল লাগলো। একটা জিনিস যে প্রাচিন যুগে ক্রীতদাস দের একবারে কিনে নেওয়া হত।কেনার পর ক্রীতদাস দের কোন মতামত থাকতো না।তার দাম এবং তার দেওয়া সার্ভিস এর ভিতর পার্থক্য থাকত।যেমন ধরুন ১০ ডলারে একজন ক্রীতদাস কিনল কেউ।১০ ডলার ১০ দিনের মুজুরি কিন্তু তাকে মত্যুর আগ পযন্ত কাজ করিয়ে নিত।বর্তমান যূগের সাথে এটা একটা বড় পার্থক্য যে বর্তমানে শ্রমিক তার মালিকের সাথে চুক্তি করতে পারে। যে সময়ের জন্ন্য তার সাথে কাজের চুক্তি সেই সময় শেষ হলে সে তার নিজের ইছ্ছা মত চলে যেতে পারে।এমন কি সারাদিনের চুক্তি, দুপুর বেলা সে বলতে পারে আমার শরির খারাপ আমি আর কাজ করব না আমার যা মুজুরি হয়েছে দিয়ে দিন। সবচেয়ে বড় কথা শ্রমিক যখন কাজ শুরু করে তখন সে যানে কখন তার কাজ শেষ হবে। আর এই বিষয় টা প্রতিষ্ঠিত করাই ছিল দাস প্রথা উছ্ছেদ এর মুল উদ্দেশ্য।দাস প্রথা উছ্ছেদ মানে এ নয় যে, কেউ কাজ করবে না আললাহর তরফ থেকে খাবার আসবে।
সবাই তো শ্রম বিক্রি করে, কেউ শারিরিক কেউ বুদ্ধিভিত্তিক,যে যার সামর্থ্য আনুযাই। এটা যদি দাসত্য হয়। তাহলে দাসত্য বিহিন সমাজ ব্যাবস্তা টা কেমন? সবাই বাড়ি বসে কবিতা লিখবে আর ব্লগি করবে। আল্লার তরফ থেকে খাবার চলে আসবে। কারন এটাই মানুষ করতে চায় এটা বাদ দিয়ে সব সময় অন্য কিছু করতে হলেই তো ক্রীতদাস, তাইনা?
আসলে কি জানেন মানুষ (আমরা সবাই) কি চায় মানুষ নিজেই জানেনা।
৩৭. ০৯ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৫
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: এই সভ্য পৃথিবীতে যদি আদৌ দাসপ্রথা থাকে তাইলে একমাত্র আরবের দেশ গুলোতে
৩৮. ০৯ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৪
comment by: রাশেদ বলেছেন: কনফিউজড।
৩৯. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
comment by: মানুষ বলেছেন: সবাইকে ধন্যবাদ। লেখাটি আসলে সমাজ পরিবর্তনের লক্ষে লেখা হয়নি। নিজের ভাবনাটা শুধু প্রকাশ করেছি। জীবনের দাসত্ব থেকে আমাদের কারও মুক্তি নেই।
৪০. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৫
comment by: মৈথুনানন্দ বলেছেন: পেছনের লজিকটা একটু মনে মনে চিন্তা করে নেবে, তাহলেই আর বানানে সমস্যা হবে না, এখানে যেমন ক্রয় থেকে ক্রীত হয়েছে - তুমি তো বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর করছো? আচ্ছা, ভালো কথা, সিরাজগঞ্জ কোন জিলার অন্তর্ভূক্ত??
৪১. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৭
comment by: মানুষ বলেছেন: সিরাজগঞ্জ নিজেই একটা জিলা @ মৈথুনানন্দ
৪২. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৫১
comment by: মৈথুনানন্দ বলেছেন: আগে পাবনার অন্দরে ছিল না?
৪৩. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৭
comment by: মানুষ বলেছেন: হুম আগে পাবনার আন্ডারে ছিল @ মৈথুনানন্দ
৪৪. ১০ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:০২
comment by: রাগ ইমন বলেছেন: দাসত্ব !

মাঝে মাঝে মানুষ দাসত্বকে মুক্তি ভাবে ।
জানে না , ওইটা নতুন দাসত্ব ।
৪৫. ১০ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:২০
comment by: মানবী বলেছেন: এখন চট্রগ্রামের ব্লগার লিস্টের মতো উত্তর বঙ্গের ব্লগারদের জানা হলো :)

 

 


সঞ্চিত বারুদ বক্ষে
তবু প্রয়োজন ছাড়া জ্বলিনা কখনো ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭৮৫০৫