আমার প্রিয় পোস্ট
- সামহোয়ারইন প্যারাডক্স - জ্বিনের বাদশা
- শিশির - বকলম
- আবার একটা নয়া বাকশাল গঠন প্রক্রিয়া, আমাকে আবারও আক্রমন করা হোক - মৃদুল মাহবুব
- অবশেষে আমার অপর বাস্তব সংগ্রহ - অচেনা বাঙালি
- অপরবাস্তবের জন্য কিভাবে লেখা পাঠাবেন - অপর বাস্তব
- অপরবাস্তবে কারা কারা লিখতে পারবেন - অপর বাস্তব
- নোটিশঃ সামহোয়ার ইন ব্লগ এবার নেট ছাড়িয়ে বইয়ের পাতায়, প্রকাশিত হতে চলেছে "অপরবাস্তব-২য় পর্ব" - মনের কথা
অপরবাস্তবের সম্পাদকমন্ডলী, মিটিং ও সম্পাদনার দায়িত্ব
০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ২:২২
অপর বাস্তব নামে ব্লগের একটা বই প্রকাশিত হয়েছিল, কম বেশী সবাই জানেন। এটা গতবছরের ঘটনা। মানে ২০০৭ এর একুশে বইমেলার ঘটনা। সে বই প্রকাশ করে রাশেদুল হাফিজ তথা ছাপাকলের গচ্ছা গেছে প্রায় পঞ্চাশ হাজার টাকা। ভাগ্যিস বই বিক্রি যেন হয় এমন আইটেম সিলেক্ট করার জন্য প্রকাশকদের কোন জোড়জবরদস্তী না থাকায় আমরা সম্পাদকরা মিলে ঠিক করেছিলাম পুরোপুরি একটা ইন্টেলেক্টচুয়াল পাবলিকেশন করতে যা ব্লগের মন্তব্য দেবার অপসনটাও তুলে ধরবে পাঠকদের কাছে। আমাদের উদ্দেশ্য যদি লাভের অঙ্ক দেখে অপূর্ণ ভাবা হয়, তবে উদ্দেশ্য ব্যর্থই বলা যেত, যদি সেটাই আমরা ভাবতাম। "অপর বাস্তব" বইটি সমসাময়িক এত পরস্পরবিরোধী ও স্পর্শকাতর বিষয়কে তুলে ধরেছিল, যার জন্য আমরা তটস্থ থাকতাম, এবং আতঙ্ক নিয়ে শেষমেষ সেটাকে ডালভাতের মত খেতে থাকলাম। যা হবে হোক, এমন ছিল ভাব।
ডঃ ইউনুস নিয়ে কঠোর সমালোচনা ঐ বইটিতে এমন একটা সময়ে প্রকাশিত হয়েছিল যখন ইউনুসে ভর করেছে পুরো জাতি। ইউনুসের অন্ধ প্রীতির দেখা পাই আমি ও বাকীবিল্লাহ বইটির পান্ডুলিপি নিয়ে বিখ্যাত এক পাবলিশারের কর্ণাধারের কাছে গিয়ে। বইমেলার স্টলে। উল্লেখ্য, অপরবাস্তবের পুরো লেখা সিলেকশন, সম্পাদনা শুরুই হয়েছিল বইমেলার নয়দিন আগে। বইমেলার সাত আটদিন চলে গেছে, কিন্তু পান্ডুলিপি তখনও প্রেসে যায় নি। একটা কাজই বাকী, তা হচ্ছে একজন পরিবেশকের নাম দেওয়া। মানে বইমেলাতে যার স্টলে বইটি পাওয়া যাবে, সে ঠিকানাটা লিখে দেওয়া, ব্লগে জানানো। বাকীবিল্লাহ ও আমি পাবলিশার্সটির পয়তাল্লিশোর্ধ বয়সী মালিকের পাশে গিয়ে বসলাম। বাকী পরিচয় দিল কোন এক সূত্রের। তিনি চিনতে পারলেন। তারপরে দেখতে চাইলেন পান্ডুলিপি। ডঃ ইউনুসের পক্ষে বিপক্ষে লেখা দেখে তিনি এসব অদরকারী বলে ইশ্বরবাদ নিয়ে লেখাগুলোতে মনযোগ দিলেন। পরোক্ষভাবে ইংগিত দিলেন, ডঃ ইউনুস বিতর্ক বাদ দিলে বাকী বইটা ছেপেও দিতে পারেন। অবশ্য ডঃ ইউনুসের প্রশস্তি গাঁথা এক জীবনী বের করেছেন এবং বিশাল পোস্টার লটকে ছিল তার স্টলের যত্রতত্র বিউটি সোপের বিজ্ঞাপনের মত।
আমাদের দরকার ছিল না প্রকাশকের, দরকার ছিল একটা প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থার নাম বইতে দেয়া পরিবেশক হিশেবে যার স্টলের ঠিকানা ব্লগ ও শুভাকাঙ্খীদের জানানো যাবে। তাদের হাতে বইটি তুলে ধরার জন্য। কিন্তু ইউনুসের মাইক্রো ক্রেডিট বিরোধী বক্তব্য সম্বলিত লেখা বইয়ের পরিবেশক হবার মত সাহস উক্ত পাবলিশার্সের ছিল না দেখে আমরা আর কথা না বাড়িয়ে, এর পরে স্রেফ ইশ্বরবিষয়ক একটা সংকলিত বই বের করার আশাবাদ প্রাপ্ত হয়ে ফিরে এলাম।
অপরবাস্তবের স্বার্থকতা হচ্ছে, এটা ইতিহাসের পাঠ্য হবে। কিন্তু দ্বিতীয় অপরবাস্তবকে নিয়ে আমাদের পরিকল্পনা ভিন্ন। এটার উদ্দেশ্য হচ্ছে, ১) ইন্টারনেটের ব্যবহারকারী বাড়ানো, ২) ব্লগার বাড়ানো। আমি মনে করি, ব্লগের বইটি পড়ে ইন্টারনেট ব্যবহারের জন্য উৎসাহী হবে এর পঞ্চাশ ভাগ অইন্টারনেট ব্যবহারকারী পাঠক। এবং ইন্টারনেট ব্যবহাকারী যারা এই বইটি পড়বেন প্রতিটি পাঠক ব্লগিং এ আকৃষ্ট হবেন। আমরা দীঘদিন যাবত, মানে আমি ও বাকীবিল্লাহ, ব্লগে থাকার কারণে ধারণা পোষণ করছি যে ব্লগের একটা এমন প্রকাশনা হওয়া উচিত যেখানে ব্লগ তার সব ধরণের বৈচিত্র নিয়ে হাজির থাকবে। সামহোয়ার যে বাংলা ভাষা ইন্টারনেটে জনপ্রিয় ও ব্যাপকভাবে ব্যবহৃত হবার পেছনে যুগান্তকারী ভূমিকা রেখেছে সেটাকে মাথায় রেখে আমরা সামহোয়ারকে তার আকষর্ণীয় সরূপে বই হিশেবে উপস্থাপন করতে চাই পাঠককূলের কাছে। সেজন্য, এবার সম্পাদনা ও বই প্রকাশের মান উৎকৃষ্ট করার জন্য বাইশজন সম্পাদকের নাম আমি প্রস্তাব করছি। আমি ও বাকীবিল্লাহ বইপ্রকাশের সিদ্ধান্ত নেবার পরে অন্যান্য সম্পাদকদের সাথে যোগাযোগ স্থাপন, সম্পাদক হিশেবে কাজ করার জন্য অনুরোধ এবং রাজী করিয়েছি। তবে, নওরীন সুলতানা, মাহবুব মোর্শেদ, হোসেইন ও যীশুর সাথে এখনও যোগাযোগ করতে পারিনি ফোন নম্বর হারিয়ে ফেলার জন্য এবং সময়ের অভাবে। তবে এই পোস্ট প্রকাশ কালিন ও এর পরের মিটিং এর মধ্যে আশা করছি, তাদের মতামত জানাতে পারবো আপনাদের। এই একুশজন সম্পাদকের মধ্যে পাঁচজন মানে আমি, বাকীবিল্লাহ, অন্যমনস্ক শরৎ, রাসেল (........), সাদিক মোহাম্মদ আলম গত অপরবাস্তবে কাজ করেছি। এবার প্রকাশক হিশেবে কারো থাকার প্রয়োজন নাই বলে সব সম্পাদকই প্রকাশক অথবা প্রকাশক অনুল্লিখিত থেকে অথবা সম্পাদকরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে প্রকাশক নির্বাচন করতে পারবে। তবে রাশেদুল হাফিজের মত গ্রেট লস যেন কারো না হয় সে বিবেচনা মাথায় রেখে অর্থনৈতিক সমস্ত দায়িত্ব আমি ও বাকীবিল্লাহ মাথায় নিয়েছি। আমরা স্পন্সর সংগ্রহ করবো। আশার কথা হচ্ছে অলরেডি আমাকে, বাকীবিল্লাহ ও অন্যআননকে একাধিক প্রতিষ্ঠান এ্যাড দেবার কথা দিয়েছে। আরো স্পন্সর সংগৃহীত হবে আশা করছি, যত বেশী স্পন্সর পাওয়া যাবে তত কলেবরে বইটি সমৃদ্ধ হবে এবং তত বেশী ব্লগারদের লেখা প্রকাশিত হবার সুযোগ তৈরী হবে। এই মহাযজ্ঞ আঞ্জাম দেবার জন্য যে বাইশ জন সম্পাদককে আমাদের বিবেচনায় উপযোগী মনে হয়েছে, তারা হলেন এ্যালফেবেটিক্যালী -
১. অমি রহমান পিয়াল
২. অন্ধকার
৩. অন্যআনন
৪. অন্যমনস্ক শর ৎ
৫. অরূপ রাহী
৬. উদাসী স্বপ্ন
৭. কৌশিক আহমেদ
৮. জামাল ভাস্কর
৯. নাজিম উদদীন
১০. নওরীন সুলতানা
১১. বাকীবিল্লাহ
১২. মাহবুব মোর্শেদ
১৩. মুজিব মেহদী
১৪. মনের কথা
১৫. যীশু
১৬. রাগ ইমন
১৭. রাশেদুল হাফিজ
১৮. রাসেল (......)
১৯. শওকত মাসুম
২০. সাদিক মোহাম্মদ আলম
২১. সৃজন
২২. হোসেইন
কাজ হবে ভেরি সিম্পল। শুক্রবার মানে ২০০৭ সালের নভেম্বরের দুই তারিখ এই বাইশজন কালপুরুষদার বাসায় বসতে পারি। কালপুরুষদা তার বাসার ছাদে ব্যবস্থা করে দেবেন নিশ্চিত করেছেন। মনোরম সন্ধ্যা দেখার সাথে সাথে আলোচনাকে সরস করার জন্য খাদ্য-কুপন সিস্টেম করা হয়েছে। এ বাবদ খরচ হতে পারে সর্বোচ্চ পঞ্চাশ টাকা। উপস্থিতির পরে টাকা সংগ্রহ ও খাদ্য আনার জন্য কালপুরুষের সেক্রেটারী রেডি থাকবে।
অমি রহমান পিয়াল, অন্যআনন, অন্যমনস্ক শর ৎ, জামাল ভাস্কর, নওরীন সুলতানা, বাকীবিল্লাহ, রাগ ইমন, রাসেল (......), সৃজন, মাহবুব মোর্শেদ এরা সবাই বাসা চেনে। বাকী থাকে যারা তাদের নামের সাথে ব্রাকেটে যিনি বাসার এড্রেসখানি পৌঁছে দিতে পারেন তার নাম দিয়ে দিলাম। রাশেদুল হাফিজ (কৌশিক), শওকত মাসুম (কৌশিক), অন্ধকার (কৌশিক), অরূপ রাহী (কৌশিক), উদাসী স্বপ্ন (রাগ ইমন), মুজিব মেহেদী (কৌশিক ওভার ম্যাসেঞ্জার), যীশু (বাকীবিল্লাহ), হোসেইন (কৌশিক, মেইল করে দেব)। মিটিং শুরু হবে সন্ধ্য ৬টায়। শেষ করতে হবে আটটায়। (সময় এ জন্য নির্ধারিত করে দেয়া জরুরী মনে করছি, যেন সবাই আগেভাগে সিডিউল করে নিতে পারেন এবং পুরো ছুটির দিনটার সুখ নিদ্রা নষ্ট না হয়)। অতিথি হিশেবে আমি ব্রাত্য রাইসু ও মানস চৌধুরীকে (মানস চৌধুরী ব্লগার নন, আমি তাকে নেমন্ত্রন্য ফোনে করবো) আহবান জানাচ্ছি। এছাড়া সামহোয়ারের রাশিদ, লাভলু, জানা, সামিহা বা দেবরাকে অথবা সবাইকে অতিথি হিশেবে আমন্ত্রণ জানাচ্ছি। এই দুইঘন্টায় আমরা আলাপ করবো যা যা নিয়ে (এই বিষয়গুলোও আলোচনার একটা সূত্র দেবার জন্য, পরিবর্তিত এবং অন্য বিষয় সংযোজিত হতে পারে) তার একটা প্রস্তাব দিচ্ছি -
১. সম্পাদকের মাস নির্বাচনঃ সামহোয়ারের শুরু থেকে মানে ডিসেম্বর ২০০৫ থেকে ডিসেম্বর ২০০৭ পর্যন্ত মোট পচিশ মাসের জন্য একুশ জন সম্পাদক। চারজনের দুইমাস করে নিলেই হবে। এই প্রাথমিক বাছাইয়ের জন্য যে মাসের দায়িত্ব যে সম্পাদক গ্রহণ করবেন, তাকে সহযোগিতা করবেন অন্যান্য ব্লগাররা। তাদের লেখার সংশোধন, কপিরাইট বা অন্য কোন অনাখাঙ্খিত বিষয় চলে আসলে সেগুলো তারা দেখবেন। যেহেতু ওপেন বাছাই হবে সুতরাং নিদৃষ্ট মাসের নিদৃষ্ট সম্পাদক, ধরুন জানুয়ারী মাসের জন্য অন্ধকার, ঐ প্রাথমিক নির্বাচিত লেখাগুলো থেকে ক্যাটাগরি তৈরী করবেন। অর্থাৎ নির্বাচিত লেখা নির্ধারণ করে দেবে ক্যাটাগরি। শুক্রবারের মিটিং এ আলাপ হতে পারে কে কোন মাসের দায়িত্ব নিতে চান। অথবা আমার এই প্রস্তাব সম্পূর্ণ অগ্রাহ্য করে নতুন কোন আইডিয়া নিয়ে উক্ত মিটিং আলোচিত ও গৃহীত হতে পারে।
২. প্রাথমিক বাছাইয়ের সময় সীমাঃ এই কাজের জন্য প্রয়োজন একটা সময় নির্ধারণ করা। আমি নভেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত এ কাজের সময় সীমা ভাবছি। তবে এ বিষয়ে আমার প্রস্তাব সম্পূর্ণ অগ্রাহ্য করেও নতুন কোন আইডিয়া আলোচিত ও গৃহীত হতে পারে।
৩. দ্বিতীয় বাছাইয়ের দিন সময় ও ভেনুঃ প্রাথমিক বাছাইয়ের পরে ক্যাটাগরি বানানো ও এক একটা ক্যাটাগরির জন্য একাধিক সম্পাদক মিলে একটা সম্পাদকীয় কমিটি করে সেই ক্যাটাগরির লেখা থেকে চুড়ান্ত বাছাইয়ের জন্য দ্বিতীয় এর মিটিং এর দরকার হবে। শুক্রবারের অব্যবহিত পরের দিনগুলোতে এই মিটিং টা হওয়া বাঞ্ছনীয়।
আপাতত কাজের ফিরিস্তি এই পর্যন্ত। এখন শুক্রবার এই মিটিং যারা যারা অংশ নিতে পারবেন না বলে আগে ভাগেই আমি নিশ্চিত হতে পারছি তারা হলেন, নাজিম উদদীন (ইউএসএ), মনের কথা (ইন্ডিয়া), সাদিক মোহাম্মদ আলম (ইউএসএ)। বাকীরা সন্ধ্যা ছ'টাতে কোথায় আসবেন, কখন আসবেন এবং কে কে আসবেন জানাতে পারেন। যিনি আসতে পারবেন না তিনি মেইলে, ফোনের মাধ্যেম তার মতামত জানাতে পারেন।
এই পোস্টটি আমি কৌশিক আহমেদ লিখেছি, বাকীবিল্লাহ অপরবাস্তবের নিক থেকে প্রকাশ করেছে। মিটিং এর সময়, এজেন্ডা, বই প্রকাশের আইডিয়া সবকিছুই বাইশজন সম্পাদকের মতামতের উপরে নির্ভরশীল। আমি কেবল শুরু করার জন্য কিছু প্রস্তাব পেশ করলাম। সম্পাদকরা রাজী থাকলে বলেন আলহামদুলিল্লাহ, দেখা হবে কালপুরুষের বাসায় শুক্রবার সন্ধ্যা ছ’টায়।
লেখকঃ কৌশিক আহমেদ , সহযোগী লেখকঃ বাকীবিল্লাহ
পহেলা নভেম্বর ২০০৭
চির সবুজ বলেছেন:
ভাল
অমি রহমান পিয়াল বলেছেন:
পরিচিত একজনের জন্মদিনের নিমন্ত্রণ আগেই কবুল করে ফেলায় আসতে পারছি না। তবে কৌশিকের সঙ্গে প্রাথমিক আলাপেই আমি আমার সম্মতি জানিয়েছি। সেদিনের বৈঠকে যা সিদ্ধান্ত হয় এবং আমার ভাগে যা দায়িত্ব পড়বে সেটা করতে রাজী আছি
মাছরাঙ্গা বলেছেন:
ভাল।
কালপুরুষ বলেছেন:
অন্যান্য ব্লগার যারা আলোচনা ও মিটিং এ অংশ নিতে আগ্রহী তারা বিনা দ্বিধায় আসতে পারেন।
সামী মিয়াদাদ বলেছেন:
আসার তো ইচ্ছা আছে কালপুরুষদা। আপনার বাসার ঠিকানাটা দিন। এতজন সুব্লোগারকে একসাথে দেখবো, এটা আমার জন্য একটা বেশ উত্তেজনার বিষয়।
কৌশিক আহমেদ বলেছেন:
সামী আপনাকে আমি ফোন করে বাসার ঠিকানা দিয়ে দেবনে।
সামী মিয়াদাদ বলেছেন:
ধন্যবাদ কৌশিকদা, আমার ফোন নাম্বার জানেন তো?
কালপুরুষ বলেছেন:
বনানী নিবাসফ্ল্যাট # ৬০২
বাসা # ৫
রোড # ১৭
ব্লক # সি
বনানী
(কাকলি- বনানী পোষ্ট অফিসের পিছনে, এনএসইউ লাইব্রেরীর সামনে)
সামী মিয়াদাদ বলেছেন:
ধন্যবাদ কালপুরুষদা, আমি এখনই বেশ উত্তেজিত। শুক্রবার সন্ধ্যায় ইনশাল্লাহ এই বান্দাকে পাবেন আপনার বাসায়।
উদাসী স্বপ্ন বলেছেন:
ঐ দেখা যায় তাল গাছঐ আমাদের গা
ঐখানেতে বাস করে বান্দরের রাজা!
আমি আইতে আছি কৌশিক দা
গনকটুলির যুদ্ধ কখনও শেষ হয় না!
আমি আইতে আছি!!
হোসেইন বলেছেন:
২২ জন সম্পাদক ? এইটা কি ফেরদৌসীর শাহনামা নামি আমগো রামায়ন-মহাভারত ? আমি আরএসভিপি জানাইলাম ,"আইতে পারতেছি না"
কারনগুলা নিম্নরূপ :
১.অত্যধিক শর্ট নোটিশ ।(আমি আবার একজায়গায় একটা মেয়ের সাথে দেখা করতে যামু তখন )
২. অত্যধিক সম্পাদকের উপস্থিতিতে মূল কাজ উদ্ধার হওয়া নিয়া সংশয় ।
৩.কালপুরুষ একজন দিলখোলা হোস্ট হিসাবে নাম কামাইছেন ।আপনারা উনার উপর দিয়া বহুত ফাও খাইছেন ,কিন্তু আমি প্রথম দিন গিয়াই পয়সা দিয়া কূপন কিনা খামু,এইটা উনার ইজ্জতের জন্য হানিকর ।
(তয় উনার ঠিকানাটা টুইকা রাখছি ।আগে জানলে ভালো হইতো,নর্থসাউথে বহুত আড্ডাবাজী করছি ,তখন পয়সা দিয়া লাঞ্চ না কইরা,ভাবীর কিচেনে প্লেট নিয়া বইসা যাইতে পারতাম ।)
কৌশিক আহমেদ বলেছেন:
বাইশজনের মধ্যে, পিয়াল ভাই, উদাসী, হোসেইন, কৌশিক, বাকীবিল্লাহ এই পোস্টটি নোটিশ করেছেন। বাকী আরো সতের জন! আজকের মধ্যে এদের এই পোস্টটি দেখানোর ব্যবস্থা করতে আমার রাইতের ঘুম সিউর হারাম হইবো।
হোসেইন বলেছেন:
আমারে সম্পাদকগো লগে এককাতারে নাম দেয়ায় শরম পাইছি ।পরে একবার রাসেল ( ........) এর সাথে দেখা কইরা আসবো নে ।উনি এই ব্লগে আমার সবচাইতে প্রিয় লেখক,সচলে তো দেখি জামাতরে এক্কেবারে োন্দাইয়া ছাড়ছে আখাম্বা বাশঁ দিয়া ।
কৌশিক আহমেদ বলেছেন:
এখনই দেখতেছি। আমি তো ভয়েই আছি। লিখবো কি লিখবো না, শুনেছি ভাষা সৈনিকের পুত্র ডিজিএফআইচিফ, হাটু কাঁপে!
মুজিব মেহদী বলেছেন:
যাব বলেই ভাবছি। অনেক ব্লগার, যাঁদের লেখার সাথেই কেবল পরিচয়, সরাসরি তাঁদের দেখা পাওয়ার তো এটা একটা চমৎকার সুযোগ নিঃসন্দেহে।
এত অপরিচিত মুখও আমার অস্বস্তির কারণ হবে না, এরকম একটি আভাসও পোস্টটিতে আছে। সেটি হলো মানস চৌধুরী ও ব্রাত্য রাইসুর আগমন সম্ভাবনা, এই দু'জনকেই আমি সরাসরি চিনি, তাঁরাও আমাকে। এছাড়াও জানাশোনা আছে মাহবুব মোর্শেদের সাথে।
সুতরাং ভয় কী মুজিব! চলো যাওয়া যাক।
রিজভী বলেছেন:
হুমম!
মাহবুব মোর্শেদ বলেছেন:
অপর বাস্তব / কৌশিক আহমেদ / বাকী বিল্লাহ,আপনাদের সম্পাদক মণ্ডলীর লঙলিস্টে আমার নাম দেখে যারপর নাই অবাক হইলাম। আপাতদৃষ্টে মনে হইতেছে আপনারা লঙলিস্টে অন্তর্ভুক্ত করে আমাকে সন্মানিত করার চেষ্টা করছেন। সম্পাদনা আমার পেশা। সম্পাদনা করে আমি ক্ষুন্নিবৃত্তি নির্বাহ করি। এই কাজ গত চারবছর টানা করে আসছি। ফলে, আলাদা করিয়া সম্পাদনার লঙ লিস্টে স্থান পেয়ে আমার মধ্যে তেমন কোনো পুলক জাগে নাই। এইটা যেহেতু আমার পেশা, শখ নয় সেহেতু আমার সঙ্গে আলাপ করেই এইখানে আমার না নেওয়া উচিত আছিল। আমার ব্লগের মাথায় ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। টেলিফোন নাম্বার হারাইলেও ইমেইল অ্যাড্রেস হারানোর মতো কোনো ঘটনা ঘটে নাই বলেই অনুমান করি। তারপরও আপনাদের কোনো প্রস্তাব আমি সজ্ঞানে পাই নাই। ফলে পাবলিক ফোরামে গণসম্পাদনার দাওয়াত গ্রহণে আমি অপারগ।
ইতিপূর্বে গত অপর বাস্তব তৈয়ারির প্রথম দিকে ওনারা আমার অনুমতি ব্যতিরেকে একইভাবে আমাকে ওপেন ফোরামে দাওয়াত দিছিলেন। সেই দাওয়াত আবার নিজেরা ফেরতও নিছেন। আমার যেহেতু এই ধরনের বাস্তবতা নিয়া আকুলতা নাই সেহেতু আমি হাউকাউ করি নাই। কিন্তু, একই ঘটনা দুইবার ঘটায় এইবার আমল দেওয়ার প্রয়োজন বোধ করতেছি। এই ধরনের প্রস্তাবে ভবিষ্যতে আমার নাম ব্যবহার না করার অনুরোধ করতেছি।
আপনারা এমন একটি ঐক্যমত্যের কাজ করতেছেন যে সেই কাজ নিয়া কারও দ্বিমত থাকতে পারে কিনা এইটা শোনার অবসরও আপনাদের নাই। আমার প্রশ্ন এই ধরনের কাজে কাম কী? এই প্রশ্ন উঠলো, কারণ আপনারা ধইরাই নিছেন আপনাদের কাজের সঙ্গে আমি আছি। সমস্যা হইল ফোন নাম্বার ও বাড়ি চেনা।
কৌশিক আহমেদকে আলাদা করে বলি। আপনার ফোন হারানোর পর/ফোন সমস্যার পর আমার কাছ থেকে আপনি নাম্বারটা নিয়েছিলেন। আপনার অ্যাড্রেস বুক চেক করেন।
হোসেইন বলেছেন:
মাহবুব মোর্শেদের কমেন্টে একটা বড়ো সড়ো পাচঁ ।কথা পছন্দ হইছে ।
রিজভী বলেছেন:
মাহবুব ভাই, ভালো বলেছেন।একজনের অনুমতি ছাড়া তাকে কোন লিস্টে ঢুকিয়ে দেয়া কোন ধরণের ভদ্রতা, তাও ভেবে দেখার বিষয়।
কৌশিক আহমেদ বলেছেন:
মাহবুব মোর্শেদ, বিশ্বাস করেন ভাই, আপনার সৃষ্টিকর্তার কসম, একদম সময় পাই নাই। আপনার নম্বরটা নিলেও আমার নম্বর প্লাস মোবাইল সব খোয়া যাওয়াতে সেদিন মেইল নিয়ে ফেসবুকে এ্যাড করেছি কেবল এইকথাটা বলবো করে। কিন্তু এত দৌড়াইতে দৌড়াইতে সব ভুইলা গেছি। তারপরেও কালকের মিটিং এর সিদ্ধান্ত হঠাৎ করে আমি ও বাকী নিয়েছি, যদি করা যায়, তবে করে ফেলাই উচিত। কারণ এরপরে আমি ঢাকার বাইরে যাব। তড়িঘড়ি করে দাওয়াত ফোনে না দিতে পারায় আমি আবারো মাফ চাইতেছি ভরা ময়দানে। আপনি কি দয়া করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন!
মুজিব মেহদী বলেছেন:
মাহবুব মোর্শেদের ক্ষোভের সঙ্গত কারণ আছে। একেবারেই যোগাযোগ না করে কোনো ফোরামে কারো নাম একটি লম্বা তালিকায় যুক্ত করে কৌশিক আহমেদ ভুল করেছেন। আবার এত বড়ো ফোরামে প্রকাশ্যে মাফ চেয়ে কৌশিক আহমেদ তাঁর পাপের স্খলনও করেছেন বলে আমি মনে করি।অতএব মাহবুব মোর্শেদ তাঁর সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে দেখতে পারেন।
আমি ব্লগে খুবই নতুন একজন। কৌশিক আহমেদের সাথে কয়েকদিনের বোঝাপড়ায় রাজি হয়েছি ওখানে থাকতে। আমি যে রাজি হয়েছি তার একটি কারণ এ-ও ছিল যে ওখানে একজন অন্তত আছেন, যাঁকে আমি সরাসরি চিনি। আর তিনি হলেন মাহবুব মোর্শেদ। এখন মাহবুব মোর্শেদই যদি না থাকতে চান, তাহলে তো আমার সিদ্ধান্তটাও পুনর্বিবেচনা করা উচিত। অবশ্য তালিকা লম্বা বা খাটো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। লম্বা তালিকা বরং সংঘ-আনন্দ লাভের আকাঙ্ক্ষা থেকে অপরবাস্তবের প্রতি আমার আকর্ষণটাকে আরো বাড়িয়ে দিয়েছে।
শওকত হোসেন মাসুম বলেছেন:
কৌশিক ভাই, পড়লাম। শুক্রবার সন্ধ্যা তো আমার মেয়ের জন্য বরাদ্দ। তারপরেও চেষ্টা করছি।
যীশূ বলেছেন:
হু, এ দেখি বিশাল কাহিনী। কৌশিকের ফোন পেয়েই জটিল ব্যস্ততার মধ্যে ব্লগে ঢোকা। যাই হোক, সম্পাদনা পর্ষদে আমাকে আমন্ত্রণ জানানোয় অবাক হয়েই ঢুকলাম, এবং বুঝলাম কাহিনী। আমি নিজেই খুব ভালো করে জানি সম্পাদনার মত কাজ আমার দ্বারা হওয়ার কথা না। কৌশিক নিতান্ত আমারে মুখে চিনে এ তালিকায় আমার নাম রাখছে। যদ্দুর সম্ভব চিন্তাটা এমন ছিলো, "এত ব্লগার যখন সম্পাদক, তো যীশূ থাকলেই ক্ষতি কি!"যাই হোক, এবারের 'অপর বাস্তব' খানিকটা বাজারে বই। আমি বাজারে মানুষ না। বাজারে চাকরি করলেও বাজারজাতকরণ আমার দ্বারা এখনো হয়নি। 'অপর বাস্তব'-এর ক্ষেত্রেও সম্পাদনা বা বাজারজাতকরণ কোনটাই আমার দ্বারা হবে না। তবু যেহেতু এত বিশাল ব্লগার গ্রুপ একসাথে হবে, তারা নিশ্চয়ই কাজের ফাকে খানিকটা আড্ডা দিবে। আমি থাকবো। ঐ খানিকটা আড্ডার লোভেই।
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
১০০ কপি কেনার ব্যাপারে একটা সূরাহা এখনো হইলনা >>> কৌশিক ভাই
উদাসী স্বপ্ন বলেছেন:
যীশূদা, অফিস ছুটি না? করেন কি?
যীশূ বলেছেন:
উদাসী, মাসের সমাপ্তি টানতাছি। এইবার তোমার লগে মোলাকাত হইবে নিশ্চয়ই। তবে, মনে রাইখো, উল্টা পাল্টা দিকে নজর দিবা না। যেদিক তাকাবা, বুইঝা!
অমিত বলেছেন:
সম্পাদকমন্ডলীতে ডাক্তারের নাম না থাকায় বড়ই দুঃখ পেলাম। এই ব্লগ নিয়ে এরম নিবেদিতপ্রাণ আর কাউরে দেখি নাই।
হাসিব বলেছেন:
অমিতের প্রস্তাব সমর্থন করলাম ।
কৌশিক আহমেদ বলেছেন:
ইসসিরে, ডাক্তার বাদ পড়ে গিয়েছে! ডাক্তারের নাম আমিও প্রস্তাব করলাম।
মুকুল বলেছেন:
সম্পাদকমন্ডলীতে ডাক্তারের নাম না থাকায় বড়ই দুঃখ পেলাম। এই ব্লগ নিয়ে এরম নিবেদিতপ্রাণ আর কাউরে দেখি নাই।
পান্থ বিপুল বলেছেন:
প্রিয় পোস্টে এড করলাম, কৌশিক ভাইয়ের এরকম টীম এফোর্টে বড় গর্বিত হলাম
উদাসী স্বপ্ন বলেছেন:
ডাক্তার না থাকায় আমি দিলে যেই আতকা চোট খাইলাম সেইখান বাচপানকালে আমার পরানের ম্যাডোনা বিয়া কইরাও দিলে এত চুট খাই নাই। কৌশিক দা এইটা তুমাগো মিলিত ষড়যন্ত্র। আমি এর তেব্র নিন্দা বিটিভির ৮ টার খবরে প্রকাশ করলাম! এহন বুইঝা খাও!
এস্কিমো বলেছেন:
অমিতের মতে একমত!
রাগ ইমন বলেছেন:
বাহ! একখান শায়েরী (শ্যেরি? ) হইয়াছে । বিপ্লব! কৌশিক ,
আমি আপনাকে খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম , শেষ পর্যন্ত যদি সাহায্য করিও ,আমার নাম কোথাও না দিতে ।
এখন যেটা হয়েছে ,
১। আপনার লোক বল দেখে খুশি হলাম। আমার মনে হয় আমার সাহায্য আর আপনার দরকার নাই । তারপরও কিছু করতে পারলে জানান দিব।
২। এই লিস্টে আমার নাম দেখে আমি রীতিমত বিরক্ত । কারনটা আর ব্লগে বলতে চাই না ।
কালকে সকাল থেকে রাত পর্যন্ত টানা ৩ টা দাওয়াত । আপনাদের মিটিং সফল হোক ।
সাজেদিন বলেছেন:
এবার বইয়ের পিডিএফ ভার্সনটা যেন পাওয়া যায়।তাইলে অবশ্য বই লস খাওয়ার সম্ভাবনা আছে। তাও বইলা রাখলাম।যদি দয়া হয়।
কৌশিক আহমেদ বলেছেন:
রাগ ইমন, আপনার নাম দেয়ার কথাটা আমি আপনাকে একাধিক বার জিজ্ঞেস করেছি। শেষাবধি আপনি আমার অনুরোধে রাজী হয়েছিলেন বলেই আমার মনে পড়ে। অনুরোধ করেছিলেন যেন নাম না দেই, সেটার পরেই আমি আপনাকে বেশ কয়েকবার অনুরোধমূলক কথা বলেছি। যার পেক্ষিতে ফাইনালী আপনি বলেছিলেন সময় নেবেন, এবং বেশ কয়েকদিন পরে আবার আমার অনুরোধে ওকে বলেছিলেন। কাজেই "আমি আপনাকে খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম , শেষ পর্যন্ত যদি সাহায্য করিও ,আমার নাম কোথাও না দিতে । " আপনি এ কথা বলার পরেই আপনাকে আমি অনুরোধ করা শুরু করেছি। আমার অনুরোধের পরে আপনি যখন হ্যা বলেন, তখন সেটার পরে "আমি আপনাকে খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম , শেষ পর্যন্ত যদি সাহায্য করিও ,আমার নাম কোথাও না দিতে । " এই কথা গুলো আবার বলা যায় না।
তবে আমি দুঃখিত, হয়তো আমার বুঝতে ভুল হয়েছে। ওকে আপনি সাহায্য করুন যতটুকু ইচ্ছে, আপনার নাম বাদ এখানে থাকবে না। এই নামগুলো প্রস্তাবিত, আমি আগেই বলেছি, কেউ নিজেকে সরিয়ে নিতে পারে, কেউ নতুন যোগ হতে পারে, যেমন ডাক্তার সাহেবকে সম্পাদক হিশেবে প্রস্তাব করছি।
কৌশিক আহমেদ বলেছেন:
আমি ছ'টা পর্যন্ত নেটের বাইরে থাকবো। কারো কালপুরুষের বাসা চিনতে অসুবিধা হলে আমাকে ফোন করবেন দয়া করে। ব্রাত্য রাইসু ও মানস চৌধুরী আসার সম্ভাবনা আছে। বাইশ জনের মধ্যে এগারো জন এখন পর্যন্ত কনফার্ম করেছেন। তারা হলেন
মুজিব মেহেদী
জামাল ভাস্কর
রাশেদুল হাফিজ
বাকীবিল্লাহ
রাসেল (.......)
কৌশিক আহমেদ
উদাসী স্বপ্ন
অন্যমনস্ক শরৎ
সৃজন
অন্যআনন
যীশু
আর যারা আসতে পারবেন না বলে আগেই জানিয়েছেন তারা হলেন
হোসেইন (কপারফিল্ডের মত হাজির হতেও পারেন)
রাগ ইমন
অমি রহমান পিয়াল
মাহবুব মোর্শেদ
অরূপ রাহী
নওরীন সুলতানা
অন্ধকার ভাইকে আমি এখনও জানাতে পারিনি। মাফ করে দিয়েন ভাই। তবে এখন ফোন করবো। অবশ্য সরাসরি দেখা করে তার অনুমতি নিয়েছিলাম।
শওকত মাসুম ভাই বলেছেন যদিও তার মেয়ের জন্য দিনটি বরাদ্দ তারপরেও হয়তো চেষ্টা করে দেখবেন।
বিদেশ থেকে যারা থাকবেন অনলাইনে
নাজিম উদদীন
মনের কথা
সাদিক মোহাম্মদ আলম
এবং
গ্রেট ডাক্তার আইজউদ্দিন কে করজোরে অনুরোধ করবো আজকে সন্ধ্যা ছ'টাতে তিনি যেন মেসেঞ্জারে বা ব্লগে থাকেন। তার উপস্থিতি সম্পাদনা পরিষদে একজন সম্পাদক হিশেবে অপরবাস্তবকে সমৃদ্ধ করবে নিঃসন্দেহে।
হোসেইন বলেছেন:
ডাক্তার রাজি হলে উনাকে সম্পাদকমন্ডলীতে রাখা উচিত ।কারন উনি বাংলা ব্লগের একটা লিজেন্ড চরিত্র ।ইংল্যান্ডে যেমন রবিনহুড, সামহোয়্যারে তেমন ডাক্তার আঈজুদ্দিন ।রবিন হুড এবং আঈজুদ্দিন ,দুজনেই অত্যাচারীর যম,কর্তৃপক্ষের চক্ষুশূল,কিন্তু গরীবের জনপ্রিয় নেতা ।যাউক,কৌশিক আপনে কিন্তু একটা ভুল করতেছেন ।এই সমবায় সমিতি মার্কা সম্পাদকমন্ডলীতে সমস্যা হইলো ক্লাস থ্রি'র বালকরে এক্সএল সাইজের সৌদী আলখাল্লা পরাইয়া দিবার মতো ব্যাপার ।কাপড়ের ওজনেই উইঠা দাড়াইতে পারবে না ।স্লিমের যুগ,স্লিম থাকুন ।ওজন কমান ।
(কী কইলাম,বুঝতে পারলে ভালো ,না পারলে আরো ভালো ।
গতবছর রাহা বুঝছিল,এইবার আপনে আর বাকী বুঝবেন,টাকা খরচ না হইলে বিদ্যা অর্জন হয় না ।)
মজার ব্যাপার দেখলাম,গত বছর ব্রাত্য রাইসু আর ত্রিভুজ কইছিলেন যে অপরবাস্তবের প্রতি তাগো কোন আগ্রহ নাই ।এই বার ব্রাত্য রাইসুর আগ্রহ হইছে দেখা যাইতেছে,এখন ত্রিভুজের আগ্রহটাও দেখা যাইতে পারে ।
আরেকটা কথা,আমি ভাই জীবনে দুই লাইন সম্পাদনাও করি নাই ।আমার নাম বইয়ে দেয়ার দরকার নাই ,কোন লেখা দিতে ইচ্ছা হইলেও দেয়ার দরকার নাই ।ব্লগ লিখি এইটাই রসগোল্লা,এর চাইতে বড়ো লেখক বা সম্পাদক হইবার কোন খায়েশ আমার নাই ।
যাজাকুল্লাহ খাইরান ।
জেন সাধু বলেছেন:
ভালো না।
অন্ধকার বলেছেন:
এইটা তৃতীয় প্রচেষ্টা! গতকাল থেকে নেটের অবস্থা খারাপ। বিশাল বিশাল দুইটা মন্তব্য লেখার পর যায় নাই। যাই হোক... আলহামদুলিল্লাহ। পৃথিবীর যেকোন ভালো উদ্যোগের সাথে থাকতে পারলেই নিজেকে গর্বিত ভাবি। কিন্তু আমার সমস্যা হলো নিভৃতচারিতা। আমি পুরো প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করবো ... কথা দিচ্ছি... কিন্তু আড়াল থেকে। আর নাম... হা হা হা... নামে কি আসে যায়! আমি আছি... থাকবো... সবসময়... আপনাদের সাথে... আপনাদের পাশে। অপরবাস্তব-এর জন্য শুভকামনা।
হাসিব বলেছেন:
ত্রিভুজ ও অন্যান্য যাবতীয় ভুজসকলকে সম্পাদক তালিকায় অন্তর্ভুক্ত করা হোউক । সারওয়ার সাহেবেরও বাদ থাকা উচিত না । সবাই যখন আছে এনারাই বা বাদ থাকবেন কেন ?
মহারাজা বলেছেন:
কৌশিক , মহারাজা কি নীরব দর্শক হিসাবে তোমাদের মিটিং -এ থাকতে পারে । আমার বাসা মিটিং এর স্হান এর কাছেই। যদিও আমার একটা অপয়নম্যান্ট আছে। যদি সুমতি হয় একটা ফোন নম্বার দিবেন।
মাহবুব সুমন বলেছেন:
১০১ সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন সম্পাদক কমিটি করলে কি রকম হয় ( মজা )?
মহারাজা বলেছেন:
কৌশিক নেট থেকে বেরিয়ে যাচ্ছি - রাজি থাকলে কল দিও - ০১৭১৩৪৮১২২৫
কৌশিক আহমেদ বলেছেন:
মহারাজা, তোমারফোন নম্বর রেখে, মন্তব্যটা ডিলিট করে দিয়েছি। অনেক দুষ্টমানুষ কল করে উত্যক্ত করতে পারে। আফসোস, দেখলাম এইমাত্র, সকাল থেকে নেটের বাইরে। ইস! যদি তোমার ফোন নম্বরটা সময় মত পাইতাম, অবশ্যই ফোন করতাম। মিস হইয়া গেল ডিয়ার! বাট ৩ তারিখ ওয়ারিদ নম্বর থেকে ফোন করলে তুমি কি ফোন ধরবা?
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
আমার খবর কি ???
নিধিরাম সর্দার বলেছেন:
একটা চার তলা কমিউনিটির সেন্তার ভাড়া লন তারপর যা লিখক বলগে আচে সক্কলরে ডাকেন। গতবার আচিল সীমিত সম্পাদক এবার পুরা বাজার। কৌশিক রাইট সাইজ আর করতে পারলানা
কৌশিক আহমেদ বলেছেন:
নিধিরাম, ভাল নিউজ আছে, আজকের মিটিং এ সম্পাদক শব্দটাই উঠিয়ে দেয়া হয়েছে। এবং একজন সংকলক ও বেশ কিছু সংকলন সহযোগী ও নাম বিহীন আরো বেশ কিছু সহযোগীর আইডিয়া গৃহীত হয়েছে। এইটুকু মাত্র আশ্বস্ত করতে পারি আপনাকে এ পর্যায়ে। তোমার নিকটা আসলে কার? তুমি আগে কোন নিকে ছিলা? আমার তো খুব পরিচিত মনে হইতেছে!
আরণ্যক যাযাবর বলেছেন:
পুরা খালেদা জিয়া মন্ত্রীসভা।
নিধিরাম সর্দার বলেছেন:
ইসরে কালা ছেলের নাম পদ্মলোচন কেইস হইয়া গেচে!!
আরণ্যক যাযাবর বলেছেন:
হেহেহহহহ
আরিফ জেবতিক বলেছেন:
মিটিং নিয়ে একটি আপডেট পোস্ট দিলে ভালো হতো @কৌশিক ।
অপর বাস্তব বলেছেন:
কয়জন এটেন্ড করেছে সেখানে যে নামগুলো আছে তার মধ্যে মুজিব ভাইয়ের নাম লেখা হয়েছে মুজিব মেহেদী, আসলে হবে মুজিব মেহদী।
এরপরেও যদি যোগাযোগ না করা হয় তাহলে অপরবাস্তবের ১২ টা বাজানোর হুমকি দেয়া হবে।
----------
তবে আমার মনে হয় কৌশিক কি আইজুরে ভয় পায়।
সাইফুর বলেছেন:
ব্লগ কবি মাথামোটু রে আমন্ত্রন না জানানোতে প্রতিবাদ..
















