আজকাল অনেক কিছুই মনে থাকে না

০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৫

শেয়ার করুন:                   Facebook

আজকাল অনেক কিছুই মনে থাকে না
চেষ্টা করেও মনে করতে পারিনা জরুরী কথা।
বাজার করতে গেলে মনে থাকে না
বাসা থেকে বেরুবার সময় কি আনতে বলা হয়েছিলো,
চিনি আনতে বললে ভুল করে লবণ নিয়ে আসি
একদিন তো চাল আনতে গিয়ে কেরোসিনের চুলো নিয়ে এসেছিলাম!
অথচ নিরেট নির্বোধও জানে চাল আর চুলোর পার্থক্য!

জুতো পরতে গেলে ভুল করে স্যান্ডেল পরে ফেলি
ভুলে যাই কোথায় যাওয়ার কথা ছিলো
চলে যাই ভুল ঠিকানায়।

আজকাল অনেক কিছুই মনে রাখতে পারি না।
ময়লা কাপড়ের স্তুপ জমতে থাকে আলনায়
বারংবার মনে করেও প্রতিদিনই ধুতে ভুলে যাই।
অফিসের জরুরী কাজের কথা যেন না ভুলে যাই
তাই আগাম লিখে রাখি ডায়রির পাতায়
এবং যথারীতি ডায়রির পাতা উল্টাতে ভুলে যাই।

রাস্তায় পরিচিত মুখগুলো দেখলে সহজে চিনতে পারি না
ভান করে যাই চিনেছি খুব!
আন্তরিকতার ভান করে কথা চালিয়ে যাই
সাথে চলতে থাকে মনে করার চেষ্টা- “কার সাথে কথা বলছি!”
কখনো মনে পড়ে, কখনো পড়ে না;
অভিনয়ে কাটিয়ে দিই সময়।

মুঠোফোনে পরিচিত কন্ঠ ভুলে যাই,
নাম্বার সেভ না থাকলে স্বজন চিনতেও কষ্ট হয়।

আজকাল ভুলো মনে ভুল করছি নিয়মিত
শুধরাতে হবে মনোযোগী চেষ্টায়- এ পরামর্শটিও ভুলে যাই।

আজকাল অনেক কিছুই মনে থাকে না
চেষ্টা করেও মনে রাখতে পারি না কত কিছু!

অথচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!


ডিসেম্বর ৮, ২০০৭

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৮৯ টি মন্তব্য
  • ৯১৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪৪ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৮
comment by: মুকুল বলেছেন: এইমাত্র লিখলাম। ঠান্ডা হওয়ার আগেই গরম গরম পড়ে ফেলুন।
২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১০
comment by: কোবরা বলেছেন: ৫
৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: গরম গরম পড়লাম ... লবন একটু কম হয়েছে ..
লবনের কথা মনে হয় ভুলে গিয়েছিলে !!

....☻☻☻☻☻
৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৩
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: দারুন।
৫ অবশ্যই।
.....................অতচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!
৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৬
comment by: মুকুল বলেছেন: কোবরা, ধন্যবাদ

বি.মা, এই চিহ্ন দিলা ক্যামনে? আমারে শিখায়া দাও,,, প্লিজজজজজজ


সিঁদুরে মেঘ, অনেক ধন্যবাদ।
৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৬
comment by: বিহংগ বলেছেন: শেষের লাইনটি পুরো কবিতাটিকে প্রান দিয়েছে।
তাই আর ঠান্ডা হওয়ার ভয় নেই। উৎপ রয়েই যাবে।৫
৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৬
comment by: চানাচুর বলেছেন: ৫
৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২২
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: কত যেন দিতে চেয়েছিলাম!!!ভুলে গেছি!তাই আপাতত ৫ নেন।
৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২৫
comment by: মুকুল বলেছেন: ধন্যবাদ নিশা


সবাইতো ৫ দিয়ে গেলো। তাহলে ১ দিলো কে?
১০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২৭
comment by: মুকুল বলেছেন: ধন্যবাদ বিহংগ ভাই

ধন্যবাদ চানাচুরকেও
১১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩২
comment by: তারিক হাসান খান নিপু বলেছেন: ৫
১২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৩
comment by: নাদান বলেছেন: শেষের লাইন টাই গুলিটা করসে
দারুন !! ♥♥♥♥♥

কি বলবো আমার অবস্থা আপনার থেকে খারাপ, সেদিন রান্না করছিলাম আর জুস খাচ্ছিলাম। আনমনে কখন যে পানি মানে করে তরকারিতে জুস ঢেলে দিয়েছি নিজেই জানি না। তারপর ধনে পাতা কেটে, ধুয়ে ধুয়ে সব গারবেজ বিন এ ফেল্লাম। আরো কত যে কি।
১৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৮
comment by: মুকুল বলেছেন: ধন্যবাদ নিপু ভাই

হু ম ম,,, বিয়া কইরা ফালাও নাদু,,,
১৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৮
comment by: মানুষ বলেছেন: আজকাল কি হেমায়েতপুর থাকা হয় ?
১৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪১
comment by: কানা বাবা বলেছেন: ৫ দিতে ভুইল্যা গ্যালে কিমুনের লাগবো?
@মুকুল
১৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪১
comment by: নাদান বলেছেন: মুকুল বিয়া করে ফালাইদিলে হবে না। বিয়ে করার পর যদি ভুলে যাই যে বিয়া করছি!!
১৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৫
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: হি হি হি .... বিয়া কইরা বউরে কৈবো .. "আচ্ছা ! আপনার পরিচিত কোন কণে আছে !! আমার জন্য যদি একটু দেখতেন!!" (গড়াগড়ি মার্কা হাসি)
১৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৭
comment by: মানুষ বলেছেন: বউ কে শ্বাশুড়ি মনে করে আম্মা ডাকলেই হয়ে গেছে
১৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৭
comment by: নাদান বলেছেন: চিন্তা করো বিমা, জানের উপর কত বড় একটা রিস্ক।
২০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৮
comment by: অরুনাভ বলেছেন: পড়ছি আর চিন্তা করছিলাম মুকুল কি প্রেমে পড়ল না কি.....শেষ লাইনে এসে মনে হলো আসলেই বোধহয় প্রেমে পড়েছে.....
২১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫২
comment by: মুকুল বলেছেন: মানু, পুরা দেশটাই আজকাল হেমায়েতপুর


@ কানা বাবা

নাদু, তাইলে তো আরো মজা!!! প্রতিদিন নতুন একটা বিয়া করবা
২২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৩
comment by: জয়িতা বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন :
২০০৭-১২-০৮ ২১:১২:৩১
গরম গরম পড়লাম ... লবন একটু কম হয়েছে ..
লবনের কথা মনে হয় ভুলে গিয়েছিলে !!

....☻☻☻☻☻

২৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৪
comment by: মুকুল বলেছেন: পাস্ট টেন্স @ অরুণাভ দা
২৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৫
comment by: নাদান বলেছেন: মুকুল আমার মাইরটা কি প্রতিদিন তুমি খেয়ে যাবা?
২৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৪
comment by: মুকুল বলেছেন: জয়িতা, ধন্যবাদ

নাদু, অসুবিধা নাইক্কা। পেটে খেলে পিঠে সয় !
২৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৯
comment by: অজানা একজন বলেছেন: ভাল অইচে ।
২৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩০
comment by: শতরূপা বলেছেন: 'অথচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!' < দারুন >৫
২৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩২
comment by: মুকুল বলেছেন: ধন্যবাদ অজানা একজন।

আপনি কি অজানাই থেকে যাবেন???


ধন্যবাদ শতরুপা
২৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪০
comment by: বিবর্তনবাদী বলেছেন: আসতে দেরী হয়ে গেল... গরম গরম পড়তে পারলাম না... ঠান্ডা পরে একটা ঠান্ডা ৫ দিলাম।
৩০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৫
comment by: মুকুল বলেছেন: বেশি দিরং হয় নাই! এখনো তাজা আছে! @ বিবর্তনবাদী
৩১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৬
comment by: মনের কথা বলেছেন: তুমারে কি বুঝাইতে হইব যে তুমি মাইয়া মানুষ নিয়া বেশী ভাবতেআছ। কিছু মনে থাকেনা মানে!!!! সকালে টয়লেট যাওয়ার কথা মনে থাকেতো!!! নাকি বিছানায় সাইরে ফেলাও। তুমারেতো আমি বুদ্ধিমান ভাবতাম!!
৩২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৩
comment by: রাতুল" বলেছেন: গরম গরম ৫ দিলাম, কেবলি হিটার চালাইসি।
৩৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:১৮
comment by: ফারহান দাউদ বলেছেন: ভাঁপা পিঠার গন্ধ পাইলেই আইসা পড়ি,৫ টাকা দিয়া কিনতে:)
৩৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩১
comment by: স্বপ্নডানা বলেছেন: হুম সুন্দর কথা বলেছেন।
৩৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৩
comment by: নরাধম বলেছেন: প্প্ম্র.......প্প্মম
৩৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:২৯
comment by: জলসাধক বলেছেন: সুন্দরম !
৩৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৫৮
comment by: রাশেদ বলেছেন: গলায় ফাস লাগাও মিয়া!! তাইলে তারেও ভুইলা যাইবা!
৩৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০২
comment by: প্রচেত্য বলেছেন: আমি সব কিছু মনে রাখতে পারি কিন্তু মনে রাখতে পারিনা তোমার বিশ্বাসঘাতকতা, তাই হয়ত জগতের সবকিছু অন্তস্থ হলেও ঠিক তোমাকেই মনে রাখতে পারিনা শুধু !
ব্যর্থতা আমার না তোমার ?
৩৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:১২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ড়াষূ মুকুলের এই কবিতা উপলক্ষে একটা জুক্স মনে পরসে .. মুকুলরে উৎসর্গ কইরা ঐটা পুস্টাইসি .. আমার ব্লগে দেখ ।
৪০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:১৬
comment by: রাশেদ বলেছেন: পড়ছি।
৪১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২১
comment by: `হাসান বলেছেন: ☻☻☻☻☻
৪২. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০০
comment by: নুরুল আলম মাসুদ বলেছেন: ☻☻☻☻☻
৪৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ৫
৪৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৭
comment by: েজবীন বলেছেন: নাদুর কমেন্টে ৫ হিঃ হিঃ


মুকুলরে ♪ ♫ ♪ ♫ ♪ . . . . .
৪৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৪
comment by: সামী মিয়াদাদ বলেছেন: ঠান্ডাই পড়তে হইলো....তয় পইড়া দিলটা ঠান্ডা হইয়া গেছে। জব্বোর হইছে মুকুলদা।
৪৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
comment by: মৈথুনানন্দ বলেছেন: বাঁচতে হলে বুজতে হবে - বুজে ইজি থাকতে হবে। মহিলা মহেশ যোগীর এরবিক্স ঠিক ঠাক করতে পারলে জিন্দেগীতে কোনো দিন স্পন্ডালায়সিস নিয়ে পরেশানি হবে না তুমার। একটা সিনে প্রিচৈতন্যও আছে, মানে শ্রীচৈতন্য পূর্বাবস্থায় যেমন ঝাঁকড়া-চুলো ছিলেন, তো এই সব মজার জিনিসপত্র দেখার ফায়দা হলো তুমাকে ল্যাফিন ক্ল্যাবের মেম্বারও হতে হবে না ভবিষ্যতে। আস্তালাভিস্তা মুকুল বেবি!
৪৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
comment by: মুকুল বলেছেন: হ ছিলাম বুদ্ধিমান, হইছি বুকা @ মনের কথা

রাতুল", ত্যাঙ্কু!

৫ ট্যাকা দিয়া খান, কুনু সমুস্যা নাই। ট্যাকা শ্যাষ হইলে আমার কাছ থেইকা ধার না চাইলেই হয়! @ ফারহান দাউদ

স্বপ্নডানা, ত্যাঙ্কু!

নরাধম, ধন্যবাদ

জলসাধক, ধন্যবাদম!

ড়াশুরে, আমি গরীব। ফাঁস (টাই) লাগাইবার পয়সা নাই!


৪৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
comment by: মুকুল বলেছেন: প্রচেত্য ভাই, হু ম ম,,, হয়তো আপনিই ঠিক,,,

হাসান ভাই, ধন্যবাদ

মাসুদ ভাই, ধন্যবাদ

মেহরাব, ধন্যবাদ

জেবীন, বোনডি, তুমারেও ♪ ♫ ♪ ♫ ♪ . . . . .

সামী ভাই, কি আর কমু,,, থ্যাঙ্কু
৪৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০২
comment by: মুকুল বলেছেন: মৈথুদাআআআআআআআআআ

আমার নেট স্লোআআআআআ

য়ুট্যুব দ্যাখতে পারি নাআআআআআ
৫০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
comment by: মৈথুনানন্দ বলেছেন: বাঁচতে হলে বুজতে হবে - বুজে ইজি থাকতে হবে। মহিলা মহেশ যোগীর এরবিক্স ঠিক ঠাক করতে পারলে জিন্দেগীতে কোনো দিন স্পন্ডালায়সিস নিয়ে পরেশানি হবে না তুমার। একটা সিনে প্রিচৈতন্যও আছে, মানে শ্রীচৈতন্য পূর্বাবস্থায় যেমন ঝাঁকড়া-চুলো ছিলেন, তো এই সব মজার জিনিসপত্র দেখার ফায়দা হলো তুমাকে ল্যাফিন ক্ল্যাবের মেম্বারও হতে হবে না ভবিষ্যতে। আস্তালাভিস্তা মুকুল বেবি!
৫১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৫
comment by: মৈথুনানন্দ বলেছেন: ...আগেরটায় লিঙ্কটা খুলছিল না...ঠিক করে দিলাম...।
৫২. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
comment by: মুকুল বলেছেন: থ্যাঙ্কু মৈথুদা, অনেক কষ্টে শুরুটা দেখছি
♪ ♫ ♪ ♫ ♪ . . .
৫৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
comment by: মৈথুনানন্দ বলেছেন: THE RETURN OF MAHILA MAHESH YOGI
৫৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
comment by: মৈথুনানন্দ বলেছেন: লিঙ্ক কাজ করছে...শুধু টাইটেলটা গার্ব্ল্ড হয়ে গেছিল... THE RETURN OF MAHILA MAHESH YOGI
৫৫. ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: মহান মুকুলকে টপে উঁকি মারতে দেখা যাচ্ছে !!!

অভিনন্দন ! অভিনন্দন !!
৫৬. ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৫
comment by: নাদান বলেছেন: মুকুল অভিনন্দন !
৫৭. ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫৭
comment by: লাল দরজা বলেছেন: অসম্ভ সুন্দর, অসম্ভ ভালো অনেক দিন মনে থাকবে মুকুল। কোন ফাকে লিখছেন খেয়াল করিনাইত! ভাগ্যিস টপরেটেড পোষ্ট ব্যপারটা ছিল নইলে এ মনের মতো কবিতাটি কখন যে চোখে পড়ত কে জানে! এ কবিতা পইড়াত রোমান্টিক মেয়েরা মুকুলের চুলের ঝুটি ধইরা ঝুইলা পড়বার কথা
৫৮. ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৬
comment by: মুনীর উদ্দীন শামীম বলেছেন: অনুভূতির গভীরতা এবং প্রকাশের শৈল্পিকতা অভিভূত করেছে।
৫৯. ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪১
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: এক শব্দে 'দারুণ'।।
৬০. ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৭
comment by: দ্বিধা বলেছেন: একটু গরম কইরা দেন, নাইলে কিন্তু ঠান্ডা ৫
৬১. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৭
comment by: মুকুল বলেছেন: কোবতেও টপ রেটেড হয়!!!
৬২. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৬
comment by: মুকুল বলেছেন: বি.মা, নাদু, ধন্যবাদ
---------------------------------------------------
লালুদা, আপনার মত শক্তিমান লেখক যখন প্রশংসা করে তখন লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। আমার কালো গালটা লাল না হয়ে আরেকটু কালো হয়ে যায়! (এখানে লজ্জা পাওয়ার ইমোটিকন হবে)

দূঃখের কথা আর কি বলবো, রোমান্টিক মেয়ে তো দূরের কথা, অতি সাধারণ কোন মেয়েও আজ পর্যন্ত চেয়ে দেখলো না!
যাই হোক, ধন্যবাদ লালুদা
-------------------------------------------------
শামীম ভাই, অনেক অনেক ধন্যবাদ
-------------------------------------------------
মৃন্ময় আহমেদ, অনেক ধন্যবাদ
-------------------------------------------------
দ্বিধা, এখনো গরম আছে! ধন্যবাদ
৬৩. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: এত সুন্দর একটা কবিতা ......গরম নাইবা পড়লাম....প্রতিদিন পড়া যায়....তাই প্রিয়তে রাখলাম।শুভেচ্ছা রইলো।
৬৪. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৩
comment by: মুকুল বলেছেন: সাজি আপু, সম্মানিত বোধ করছি।
অনেক অনেক শুভ কামনা।
৬৫. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১০
comment by: মৈথুনানন্দ বলেছেন: হিন্দী ছাড়াই বুঝতে পারবে মুকুলবাবু। একটা গাছকে শেকড়সুদ্দু উপড়িয়ে সেই মাটিতেই ফেলে রাখলে দেখতে পাবে সেটা আস্তে আস্তে হলদেটে হয়ে যাচ্ছে।...আমার ঠাকুরমা ( বাবার মা ) ছিলেন পাবনা জিলার অধিবাসী। দাদু ( বাবার বাবা ) বহরমপুরের হলেও বদলীর চাকরিতে অনেক দিন পাবনায় ছিলেন। পরে কলকাতায় সেটল হন। আর মায়ের কথা তো আগেই বলেছি - ময়মনসিঙের মেয়ে। ঠাকুরদা ( মায়ের বাবা ) ছিলেন আবার বড়িশালের। আমার ( লেট ) বাবার জন্ম আর বড়ো হয়ে ওঠা কিন্তু কলকাতায়। আমারও - আমিও পাক্কা ক্যালকেশিয়ান। বাট আয় ডোন নো দ্য রিসন হোয়ায় - ছোটোবেলার থেকেই তোমাদের দেশটাকে দেখার জন্যে মনের মধ্যে একটা চাপা আকুলতা। এক বার পুজোয় একটা সবুজ রঙের শার্ট খুউব ভালো লেগে যাওয়ায় কিনে ফেলেছিলাম- তখন সবাই খেপিয়েছিল এই বলে যে আমি বুঝি আগের জন্মে বাংলাদেশে জন্মেছিলাম। তবে একটা কথা, প্রথমে এখানে এসে আমি বিশাল একটা ধাক্কা খেয়েছিলাম, সমরেশ মজুমদারের অর্জুন সমগ্রের বিডির সাথে মেলেনি।
৬৬. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৪
comment by: মুকুল বলেছেন: মৈথুদা, এক কমেন্টেই আপনার কিছু ইতিহাস জেনে ফেল্লাম।

লিখুন না কিছু আপনার চারপাশ নিয়ে...

ও হ্যাঁ, আমাদের বাড়ীতে বেড়ানোর নেমন্তন ভুলবেন না যেন! কবে আসছেন?
৬৭. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০২
comment by: ইমির বলেছেন: ৫
৬৮. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৬
comment by: সাইফুর বলেছেন: মুকুলের কি হইছেরে??মন খারাপ নাকি??
৬৯. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৮
comment by: সাইফুর বলেছেন: ৫
৭০. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৬
comment by: এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন: ফিনিসিং টা দারুন হয়েছে। ৫
৭১. ১১ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪০
comment by: শান্তা২৯ বলেছেন: কবিতা আমার মনে থাকে না ।
৭২. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩
comment by: মুকুল বলেছেন: ইমির, ধন্যবাদ

সাইফুর, ধন্যবাদ।
মন আর কতুটুকুই বা খারাপ হবে! এভাবেই চলবে,,,

এবিএম গিয়াসউদ্দিন (শামীম), অনেক ধন্যবাদ

শান্তা, আমারও মনে থাকে না!
৭৩. ১২ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৫
comment by: প্রশ্নোত্তর বলেছেন: মুকুল ৫ কেলাশ পাস!
ভারী ভালো লেগেছে!

╚╩╦╩╦╩╩╦╩╩╩╩═══☼►♫
৭৪. ১২ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০
comment by: বাবুই বলেছেন: খুব ভালো। ১+১+১+১+১
৭৫. ১২ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
comment by: মুকুল বলেছেন: প্রশ্নোত্তর ভাই, ধন্যবাদ। এত সুন্দর সুন্দর সাইন দেন কিভাবে?

বাবুই, আপনাকেও ধন্যবাদ।
৭৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১০
comment by: অদ্ভুত ভালবাসা বলেছেন: রবিঠাকুর বলেছেন সহজ কথা নাকি যায় না বলা সহজে, আপনি বললেন কিভাবে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: আমি গরীব মানুষ, কঠিন কৈরা কৈতেই পারি না! :P

৭৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৪
comment by: তারার হাসি বলেছেন: "আজকাল অনেক কিছুই মনে থাকে না
চেষ্টা করেও মনে রাখতে পারি না কত কিছু!

অথচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!"

এমন কেন হয় ,বলতে পার ?
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: জানা নেই :(

৭৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:১৭
comment by: কানার বাজার বলেছেন: ভাই মুকুল

আপনার লিঙ্ক সমৃদ্ধ পোস্ট এবং এই কবিতা

উভয়েই হইছে

কুল !!!!:)
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ:)

৭৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২৭
comment by: নিলা বলেছেন: দুনিয়ার সব ভুলে যান সমস্যা নাই। প্রিয়াকে যে মনে রাখছেন এতেই চলবে। ভালো লাগায় ছেঁয়ে গেলো মন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে :)

৮০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
comment by: মৎসকন্যা বলেছেন: ঠান্ডা হলেও মজাই লাগছে।


তারে যততাড়াতাড়ি পারেন ভুলেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: দীর্ঘশ্বাস... :(

৮১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৫
comment by: অদ্ভুত ভালবাসা বলেছেন: ভালৌছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: থ্যাঙ্কু :)

৮২. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৭
comment by: ভুতঅদ্ভুত বলেছেন: "অথচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!" কাকে?

চমৎকার লেখা। +
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: বলা যাবে না। ধন্যবাদ :)

 

 


আমি যেন সেই লোকশ্রূত ল্যাজারাস;
তিন দিন ছিলাম কবরে, মৃত।
পূনর্জীবনের মায়াস্পর্শে আবার এসেছি ফিরে পৃথিবীর রোদে।
পোশাকের জেল্লা তবু পারেনা লুকোতো কোন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৪৭৭১০