আমার প্রিয় পোস্ট

জোনাক ধরার কাচের বয়াম

২৫ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫৭

শেয়ার করুন:                   Facebook

৬.
A rolling stone gather's no moss

অতি পরিচিতরা অতিদুর চলে গ্যালে বুঝি জোনাক হয়ে যায়,

নিভুনিভু ফ্ল্যাশব্যাক-আমাদের স্মৃতিচারনকে
যদি কোনো শল্য চিকিৎসক ব্যবচ্ছেদ করতো
তবে সেখানে সে নিশ্চিতভাবেই প্রয়োজনবোধের সাথে সুসম্পর্কিত
কিছু পাগলামি ছাড়া গবেষণার কোনো বিষয় পেতোনা।
এদিকে আমি তাই আমাদের প্রয়োজনের সমস্ত আলোকিত
দেয়ালে সজোরে লাথি মেরে একইসাথে ধ্বংস ও মেরামত
করি ঘনিস্ঠতার কাঠগড়া।
সেই কাঠগড়া থেকে যারা পলায়ন করে অতিদুর চলে যেতে
পেরেছে বলে মনে করে-
তারা আসলে দূর থেকে আমার নিভুনিভু রুপ দেখেও
নিজস্ব দৃস্টিবিভ্রম ভেবেছিলো,যা কিনা "রজ্জু'তে সর্পভ্রম"এর সমার্থক!

অনতিদুরে জোনাকভবন আমার বিমোহিত হবার অপেক্ষায় থাকেনি,মোটেও।

৭.
সন্ধ্যার দিকে যে সব জেলেদের দেখেছিলাম
সমুদ্রজলে করছিলো স্নান-তারা বুঝি
অস্টাঙ্গে মেখেছিলো সামুদ্রিক ফসফরাস,
অনাগত অন্ধকারে সবুজাভ আর উজ্জল প্রতিরুপ পাবার জন্যেই শুধু,আর কিছু নয়?

আর বেশ খানিকটা পরে যখন সুর্যাস্তের ইশারায়
জেলেরা করলো ভুমিত্যাগ-
তখন
বহুদুরের অন্ধকারাচ্ছন্ন তীরে দাড়ানো সকলের কাছে নৌকাটি
মনে হয়েছিলো একটি নিভুনিভু জোনাক,
পৃথিবীর বয়ামে,ঢেউয়ে দুলছে।

৮.
কোন বয়ামে বলো বন্দী আছি আমরা?
আমাদেরই নিজস্ব অভিলাষী বন্দীত্ব,একান্তে।
নিজের দেহপ্রাঙ্গনে নিজের মধ্যেও বিভেদ!কোথায় যেন এক কাঁচের দেয়াল!
তুমিও কি খেয়াল করনি এইসব?

আর এইসব দৃশ্য পৃথিবীর বাইরে যারা থেকে দেখে চলছে প্রতিদিন
তাদের অভিলাষ নিয়ে সন্দেহ আছে আমার,
তারা কি আমাদের দুরসম্পর্কের চিন্তার ফসল নয়,
আনমনে তাদেরকে আমরা আগন্তুক বলে ফেলি,ঢোক গিলে ফেলি সাতপাঁচ ভেবে।

একবার আমি আকাশে তাকাই,
চন্দ্র,সুর্য,তারকমালা
এদের সকলকেই আমার মনে হয় প্রকৃত জোনাক।
যারা কিনা নিজস্ব সঙ্গম স্পৃহা চরিতার্থ করতেই
যেন নিভছে সারাদিন,জ্বলছে সারারাত(সুর্য ব্যাতীত)।

হয়তো এদেরই কোন মহাধংসের প্রজননের গাদাগাদা
স্তুপ থেকে আমাদের বিস্তারণ।


(ইচ্ছে হলে আগের লেখাগুলো পড়তে পারেন,না-ও পারেন)
জোনাক ধরার কাচের বয়াম ১,২

জোনাক ধরার কাচের বয়াম ৩,৪
জোনাক ধরার কাচের বয়াম ৫

 

প্রকাশ করা হয়েছে: অামার কবিতা  বিভাগে ।

 

  • ৪৫ টি মন্তব্য
  • ৪৯১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:০৫
comment by: কৌশিক বলেছেন: যাও পাখী বলো তারে সে যেন থাকে আমার ফেভারিটে!
২৫ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ কৌশিক।

২. ২৫ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৫
comment by: সুতরাং বলেছেন: আগের মন্তব্যটি শেষ করার আগেই প্রকাশ হয়ে গেছে। ঐটা মুছে দিয়েন।
আর বেশ খানিকটা পরে যখন সুর্যাস্তের ইশারায়
জেলেরা করলো ভুমিত্যাগ-
তখন
বহুদুরের অন্ধকারাচ্ছন্ন তীরে দাড়ানো সকলের কাছে নৌকাটি
মনে হয়েছিলো একটি নিভুনিভু জোনাক,
পৃথিবীর বয়ামে,ঢেউয়ে দুলছে।
কিংবা
আর এইসব দৃশ্য পৃথিবীর বাইরে যারা থেকে দেখে চলছে প্রতিদিন
তাদের অভিলাষ নিয়ে সন্দেহ আছে আমার,
তারা কি আমাদের দুরসম্পর্কের চিন্তার ফসল নয়,
আনমনে তাদেরকে আমরা আগন্তুক বলে ফেলি,ঢোক গিলে ফেলি সাতপাঁচ ভেবে।
ভালো লাগলো খুব। সিরিজটি বেশ জমছে।
২৫ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০০

লেখক বলেছেন: ঠিক আছে মুছে দিলাম।

আপনার ভালো লাগলো জেনে খুশী হলাম।

সিরিজটা এখন শেষের দিকে,আর হয়তো দুই একটা লিখবো।
ভালো থাকুন।ধন্যবাদ পড়ার জন্য।

৩. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫৮
comment by: তারিক টুকু বলেছেন: সিরিজ টা শেষ করেন। তারপর পুরো সিরিজটার একটা সফ্ট কপি আপনার কাছ থেকে চেয়ে নেব। তখন একটা টোট্যাল ধারনা করা যাবে। সিরিজভুক্ত কবিতা বিচ্ছিন্নভাবে পড়লে সিরিজটাকেই বোধহয় সম্মান করা হয় না।

এই সিরিজ আর কয়টি কবিতার পর শেষ হবে?
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: ওকে
সিরিজটা এখন শেষের দিকে,আর হয়তো দুই একটা লিখবো।

৪. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:১০
comment by: মৃদুল মাহবুব বলেছেন: ৬. নং টা এই কবিতার মেজাজে গেলো না বলে আমার মনে হলো। ব্যক্তি মত।

এটা কি আরো চলবে, না এখানেই শেষ? শেষ হোক তারপর পুরাটা নিয়া মন্তব্য করবো। কেননা এটাকে একটা দীর্ঘ কবিতা হিসাবেই আমি ধরে নিয়েছি। ফলে শেষ হলে মন্তব্য করার ইচ্ছা আছে। আর সাধারণ ভাবে বললে ৭ ও ৮ ভালো লেগেছে।

ভালো থাকুন।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন: কেন এমনটা মনে হলো জানলে ভালো লাগত।

সিরিজটা এখন শেষের দিকে,আর হয়তো দুই একটা লিখবো।

ভালো লেগেচে জেনে ভালো লাগলো।
ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন।

৫. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৩:৫৯
comment by: হৃদছায়া বলেছেন: দারুন , দারুন , দারুন , দারুন দারুন , দারুন , দারুন , দারুন , দারুন , দারুন , দারুন দারুন , দারুন , দারুন , দারুন , দারুন , দারুন , দারুন দারুন , দারুন , দারুন , দারুন , দারুন , দারুন !!!!!
২৬ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: :D:D:D:D:D:D

কি যে বলেন:D:D:D:D:D:D

আপনার ভালো লাগা দেখে ামারো ভালো লাগছে।:):):)

৬. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৪১
comment by: প্রণব আচার্য্য বলেছেন: অতি পরিচিতরা অতিদুর চলে গ্যালে বুঝি জোনাক হয়ে যায়...

চমৎকার লিখেছেন মুয়ীয ভাই;

অসাধারন; এককথায় অসাধারন কবিতা;

২৬ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৪০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও লেখাটি পড়ার জন্য।

৭. ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:২৭
comment by: মাঠশালা বলেছেন: বয়াম তো বেশ ভরে উঠছে রে।
২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: বয়ামসুদ্ধ পলায়নের সময় তুইও তোর উদ্ধারকারী বোটের মধ্য থেকে নিয়ে আসিস মাছ ধরার জাল!

৮. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:০০
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: দারুন !!!!!
২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: কেমন আছেন?সাউন্ডকার্ডের সমস্যার কারণে আপনার দেয়া গান গুলো শুনতে পারছিনা ইদানীং।

আচ্ছা ভুপেন হাজারিকার দোলা গানটা কি আছে াপনার কাছে,বেশ শুনতে ইচ্ছা করছিলো....

"আঁকাবাঁকা পথ ধরে কাঁধে করে নিয়ে যাই
রাজা মহারাজাদের দোলা,
আ...হেইয়ানা....হেইয়ানা...হেইয়ানা....হেইয়া!!:(

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

৯. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৪৯
comment by: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: চমৎকার লিখেছেন
২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:২১
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: গানটা আছে আমার কাছে .. পরের পোস্টেই দিয়ে দিবো :D
২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: ধন্যবাড।:)

১১. ২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:২০
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: দেয়া হয়ে গেছে ... Click This Link
১২. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অতি পরিচিতরা অতিদুর চলে গ্যালে বুঝি জোনাক হয়ে যায়...
দারুন লেগেছে........
শুভেচ্ছা...।
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।

১৩. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৯
comment by: কাল্‌বেলা বলেছেন:
অসাধারন!! দারুন লেগেছে...............।
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১২:২৩
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:

সুপার্ব
+
১৫. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩০
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: সুপার্ব কি?
সু+অপূর্ব??
নাকি
সু+পর্ব??

কোনটা?

যেটাই হোক আপনাকে ধন্যবাদ।
১৬. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১:২৮
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:

Superb=excellent! :)
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: ওঃহো!আমি ভাবলাম বাংলা শব্দ।:(

তবে আমার কবিতার ক্ষেত্রে এ বিশেষণ ব্যবহার করায় ভালো লাগছে:)

১৭. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১:৩১
comment by: মিরাজ বলেছেন: অসাধারণ সিরিজ । পুরোটা পড়া হয়নি. এখুনি পড়তে হবে । প্রথম পর্বের পরে মনে করেছি একই পোষ্ট । সিরিজটির শিরোণামে ১-২ লিখলে মনে হয় অনুসরণ করতে সুবিধা হতো ।

প্রিয় পোষ্টে যোগ করলাম ।
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।:)

ঠিকই বলেছেন।

১৮. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৩
comment by: মিরাজ বলেছেন: প্রিয় পোষ্টে যোগ করা যাচ্ছেনা । এটা কি আবার নতুন বাগ নাকি?
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: আমি তো সকালে রাশেদের একটা পোস্ট প্রিয় পোষ্টে যোগ করলাম।বোধহয় আপনার ব্রাউজারের কোনো সমস্যা।বাগও হতে পারে,কিজানি।

১৯. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৮
comment by: তামিম ইরফান বলেছেন: চমৎকার লিখেছেন
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ,

২০. ২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:০১
comment by: মুজিব মেহদী বলেছেন: 'কোন বয়ামে বলো বন্দী আছি বলো আমরা?'

এ বাক্যে 'বলো' দু'বার বললেন কেন? এটা কি খুব সচেতনভাবে নাকি ভুলে হলো? আমার তো দু'বার পড়তে ভালো লাগছে না।


'আর এইসব দৃশ্য পৃথিবীর বাইরে যারা থেকে দেখে চলছে প্রতিদিন
তাদের অভিলাষ নিয়ে সন্দেহ আছে আমার,
তারা কি আমাদের দুরসম্পর্কের চিন্তার ফসল নয়'

এখনো আমরা এসবকে দূরসম্পর্কের চিন্তার ফ্সলই ভাবছি। তবে যেভাবে শনি এবং অন্য গ্রহের চাঁদে প্রাণী বসবাসের উপযোগী পানি, তাপ ও জৈবযৌগের সন্ধান পাচ্ছেন বিজ্ঞানীরা, ভবিষ্যতে না আমাদের মেনে নিতে হয় যে সত্যি সত্যি পৃথিবীর বাইরে থেকে কেউ কেউ আমাদের কার্যকলাপ দেখছে, মনিটর করছে।

বাক্য তিনটি নিয়ে আরো কথা আছে। প্রথম দু'বাক্যে পৃথিবীর বাইরে থেকে যারা দেখছে, তাদের অভিলাষকে আপনি সন্দেহ করছেন। তার মানে সেরকম কেউ কেউ আসলেই আছে বলে ধরে নিয়ে তাদের অভিলাষকে চ্যালেঞ্জ করছেন। কিন্তু পরের বাক্যে দূরসম্পর্কের চিন্তার ফসল বলছেন তাদেরকেই, তাদের দেখা কার্যকে নয়। অর্থাৎ এখানে তাদের অস্তিত্বই হুমকির মুখে। এমন কেন হলো?

তাছাড়া 'যারা থেকে'কে কি 'থেকে যারা' বলতে চেয়েছিলেন?
২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: দুবার বলো লেখাটি একটা ভুল,এখনি ঠিক করছি।

আর
"আর এইসব দৃশ্য পৃথিবীর বাইরে যারা থেকে দেখে চলছে প্রতিদিন
তাদের অভিলাষ নিয়ে সন্দেহ আছে আমার,
তারা কি আমাদের দুরসম্পর্কের চিন্তার ফসল নয়'"
মানে হলো
বয়ামে বন্দী করে আমরা যদি তাদের দিকে কোনো
ব্যাক্তিগত অভিলাষে তাকাই-ঠিক সেই বিষয়টিই যেন
আমাদের ক্ষেত্রে রিভার্স করে।অর্থাৎ মানুষও নিজেকে বয়ামবন্দী জোনাকের মতো করে নিজেকে পৃথিবীর কারগারে বন্দী ভাবে,এবং মানুষ ভাবে যে তার এই বন্দীত্ব বুঝি কোনো আউটসাইডারের(সর্বশক্তিমান) অভিলাষ।মানুষ এ অস্তিত্বের সংকট স্বেচ্ছায় মেনে নেয়,আমি সেইসব বিশ্বাসকৃত আউটসাইডার(যে মানুষ কাচের বয়ামে জোনাক ভরে রাখে)তার অভিলাষ নিয়ে সন্দেহ প্রকাশ করেছি-এই আরকি।

২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: (আউটসাইডার!!)হবে

২১. ২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১২
comment by: মনের কথা বলেছেন: হুমমম...রেখে দিলাম, মাঝে মাঝে পড়ব।
২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২২. ২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:১২
comment by: মাজুল হাসান বলেছেন: ভাল সিরিজ হবে এটা। আর কতো গুলো আছে?
২৩. ২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:২৩
comment by: বিবেক সত্যি বলেছেন: দারুন...
২৪. ৩১ শে মার্চ, ২০০৮ ভোর ৬:১৯
comment by: বোকা মানুষ বলেছেন: ভাল্লাগছে, চালায় যান ।
যদি কোনো শল্য চিকিৎসক ব্যবচ্ছেদ করতো
তবে সেখানে সে নিশ্চিতভাবেই প্রয়োজনবোধের সাথে সুসম্পর্কিত
কিছু পাগলামি ছাড়া গবেষণার কোনো বিষয় পেতোনা।
২৫. ৩১ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:২৬
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: ধন্যবাদ,
মাজুল হাসান,আর হয়তো দু,একটা লিখবো।
বিবেক সত্যি,
বোকা মানুষ,

সবাইকে ধন্যবাদ পড়ার জন্য।

 

 


মুয়ীয মাহফুজ নামক একজন মানুষের ক্রমবিবর্তন লিখে যাই।কবিতা আমার খাদ্য।কবিতা আমাকে খায়,আমাকে দেখে পালায়।মিউজিক করি,একটা ব্যান্ড আছে।নাম মনোসরণি।গিটার বাজাই♪ ♫...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪০৭১৬