আমার প্রিয় পোস্ট

বাইরে বেরিয়ে দেখো, কৃষ্ণচূঁড়া লাল....

কথা দিলাম .... (উত্সর্গ রাহেলাদের)

১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫২

শেয়ার করুন:                   Facebook

তোদের বিষ ভরা নিঃশ্বাসে বিষাক্ত
আমার মায়ের ফুসফুস,
আজও শ্বাস নেয় ধুঁকে ধুঁকে।

সব হারা আমার বোন
চিৎকার করে ওঠে এখনও
তোদের নাগপাশে বন্দী।
জেনে রাখ, হয়নি এখনও সন্ধি।

আমার মায়ের আঁচল
এখনও রক্তে লাল,
আমরা আছি এখনও
যেমন ছিলাম গতকাল।

তোদের, দেবই মিশিয়ে একদিন
সাড়ে তিন হাত জমিতে,
করবে না আর চিত্কার
বোনেরা জন্মভূমিতে।

মায়ের আঁচল ধুঁয়ে
ফিকে করে দেব রক্ত,
তোরা যদি হোস নির্মম
আমরাও খুব শক্ত।

দ্বার খোলা ছিল এতদিন
এবার করেছি রুদ্ধ,
প্রয়োজনে ফিরে আসবেই
হাজার মুক্তিযুদ্ধ।।

 

 

  • ১৪ টি মন্তব্য
  • ৩২৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৮
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: sorry for the late
at last it's me for regret
sorry for not keeping the promise
now i can understand what i miss.

sorry for not letting you kiss
my heart is longer alive in one piece
sorry for not saying i love you
my tears says love you , and yeah i do!

কোবতেটা জমা রাখলাম। তুমার কোবতেখান বস বিশেষ কইরা:
"প্রয়োজনে ফিরে আসবেই
হাজার মুক্তিযুদ্ধ।। "

তবে বস ছবিটা একটু সরান! যেই মারা যাক তার এই ছবি মনে হয় তার আত্নিয় স্বজনও মনে হয় ছাপাইতে দিতো না। কাইন্ডলি সরাও!
২. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০১
comment by: সামী মিয়াদাদ বলেছেন: বাকরূদ্ধ ৫, ফেভারিটেড.....মনের কথা বলেছেন দাদা।
৩. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৪
comment by: জয়িতা বলেছেন: বলার কিছু নাই।শুধুই দীর্ঘশ্বাস।
৪. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৭
comment by: মুহিব বলেছেন: বলার কিছুই নাই
৫. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৩
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: কি হইছে? মন খারাপ কেন?
৬. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৩
comment by: রুধীণ বলেছেন: প্রয়োজনে ফিরে আসবেই
হাজার মুক্তিযুদ্ধ।। ৫

৭. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৪
comment by: মনের কথা বলেছেন: sorry for the late
Sorry for what I miss
It will never happen again
Its a promise....
৮. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৭
comment by: নাদান বলেছেন: মনু তুমিতো দুর্দান্ত লেখো। ফাটাফাটি হইছে। কিন্তু আমার ফটুক দিলা কি মনে করে।
৯. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬
comment by: অন্যরকম বলেছেন:
মায়ের আঁচল ধুঁয়ে
ফিকে করে দেব রক্ত,
তোরা যদি হোস নির্মম
আমরাও খুব শক্ত।



তোমার কবিতা পড়ে আমি হলাম বাকরুদ্ধ,
জমাট বরফ, নীরব-নিথর-নিঃসতব্ধ!
হয়নি এখনও শেষ মহাকালের মহাযুদ্ধ,
দ্বার খোলা ছিল এতদিন এবার করেছি রুদ্ধ,


১০. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৮
comment by: অন্যরকম বলেছেন: শোকেসে সাজালাম!
১১. ১৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২০
comment by: মনের কথা বলেছেন: সবাইকে ধন্যবাদ, আজ আমিও বাকরুদ্ধ। মনখারাপ..

উদু, খবরের কাগজ খুললেই শুধু ধর্ষন, হত্যা। আর কত দিন!! মনে সবকটারে জামাকাপড় খুলে বাবলা গাছের ডাল দিয়ে পিটাই। তারপরে সমুদ্রে ছেড়ে দেই।

ধার নিলাম@নাদান
অনু, যুদ্ধ চালাও।
১২. ১৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৭
comment by: রাশেদ বলেছেন: ৫
১৩. ১৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৯
comment by: ছোট বাবু বলেছেন: ৫
১৪. ০২ রা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
comment by: মদনবাবু বলেছেন: দ্বার খোলা ছিল এতদিন
এবার করেছি রুদ্ধ,
প্রয়োজনে ফিরে আসবেই
হাজার মুক্তিযুদ্ধ।।

 

 


অনেক কথা 'মনের কথা' হলেও সবসময় তা প্রকাশ করা সম্ভব হয়না। কেননা তাতে তর্ক-বিতর্কের অবকাশ থাকে। তার মানে এই নয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪৯৭৯৭