আমার প্রিয় পোস্ট
- যুদ্ধ শিশু বলছি--কে আছ শুনবার?? - নিবিড়
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম ) - আবদুর রাজ্জাক শিপন
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- খুনী আল-বদরের উত্তরসূরী ছাত্র শিবির : উত্থানের ভয়াবহ দলিলপত্র - অমি রহমান পিয়াল
- যুদ্ধাপরাধীদের বিচার ও নানাবিধ যুক্তি : শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- আমার স্মৃতিতে নোয়াখালীর মুক্তিযুদ্ধ (১ম পর্ব) - মুকুল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমার বাবা ও মুক্তিযুদ্ধ - নাদান
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
- একটি সত্যিকার [অ]রম্য গল্প: নাটকের বিবর্তন , প্যাকেজ বিপ্লব , এবং একজন বিপ্লব-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি - মেহরাব শাহরিয়ার
- ফিলিস্তিন সংকটের কারন - এ মাস্ট ওয়াচ ভিডিও - আবূসামীহা
- এক রাত্রির গল্প - রক্তিম
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
সাইকোলজী টেস্ট -- মনের কথা মন বোঝেনা ৪: পারুল আর অতুলের গল্প [সবাই অংশ নিন, প্লিজ]
২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৪
[যেকোন পার্টি জমানোর জন্য, বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষদের সাথেখাতির জমানোর জন্য এটা একটা ফার্স্টক্লাস সাইকোলজী টেস্ট]
****************************
অনেক অনেক আগের কথা। নদীর এপারে থাকত পারুল, আর ওপারে অতুল। ভীষন ভালবাসে দুজন দুজনকে। অথচ বিশাল নদীটা বাঁধা হয়ে আছে দুজনের জন্য। ওদের নৈকাও ছিলনা যে যখন তখন একজন আরেকজনের সাথে দেখা করবে। এদিকে অনেকদিন ধরে অতুলকে চোখের দেখা দেখতে না পেয়ে পারুলের আর কিছুই ভাল লাগছেনা। অবর্ণনীয় এই বিরহ সইতে না পেরে পারুল একদিন সিদ্ধান্ত নিয়ে নিল, যে করেই হোক নদীর ওপারে গিয়ে অতুলকে দেখে আসবেই।
কিন্তু বাঁধ সাধল মাঝি বদরুল। তাকে পারুল যতই বোঝাতে চেষ্টা করল যে পারুলের কাছে কোন পয়সা নেই, পরে কোন এক সময় সে বদরুলকে পাওনা মিটিয়ে দেবে, বদরুল রাজী হয়না। বদরুল বলে দ্রব্যের বিনিময়ে হলে সে রাজী, পারুল বলে পরনের শাড়ী ছাড়া তার আর কিছুই নেই। বদরুল বলে তাহলে সেই শাড়ীই তাকে দিয়ে দিতে। কি অসভ্য!
পারুল নদীর কিনারা ধরে হাঁটতে থাকে, হঠাৎ দেখে নদীর পাড়ে ধনীমতোন দেখতে এক মহিলা, নাম উখিয়া বিবি। উখিয়া বিবির কাছে চাইলে হয়ত আমাকে কিছু টাকা দেবে ভেবে পারুল তার কাছে যায়। সবশুনে উখিয়া বিবি বলেন, 'দেখ তোমার কথা আমি বুঝেছি, কিন্তু টাকা গাছে ধরেনা। তোমার ভালবাসার লোককে তুমি দেখতে চাও, তাহলে যাবার ব্যাবস্থাও তোমার নিজেকেই করতে হবে। আমি কেন তোমাকে পয়সা দিব?'
কাঁদতে কাঁদতে পারুল সারাদুপুর পার করে দেয়, কারুর দেখা পায়না। কিন্তু কোনভাবেই সে নিজের ভালবাসাকে অবহেলা করতে পারেনা, তার মনে হয় যেভাবেই হোক অতুলের সাথে দেখা করতেই হবে। অগত্যা সে বদরুল মাঝির কাছে ফিরে আসে, বলে, 'ঠিক আছে আমার শাড়ীর বিনিময়ে আমাকে ওপারে পৌঁছে দাও।' বদরুল মাঝি সানন্দে রাজী হয়, কারণ পুরানা শাড়ী হলেও এটা বেচে সে নৌকাভাড়ার চেয়ে কিছুটা বেশী পয়সাই পাবে। মনের আনন্দে সে পারুলকে নদীর অন্যপাড়ে অতুলের গ্রামে পৌঁছে দেয়। শাড়ীখুলে যখন পারুল বদরুল মাঝিকে নৌকোভাড়া মিটিয়ে দেয়, তখন তার শরীরে কিছু নেই। তবুও সে ভাবে এই ভরদুপুরে কেউ বাইরে থাকেনা, সে খুব দ্রুত অতুলের বাড়ীতে চলে যাবে, তারপর অতুল নিশ্চয়ই কোন ব্যাবস্থা করবে।
কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। নদীর পাড়েই বসে ছিল ইন্দু বাহাদুর নামে এক বদলোক। সে দৌড়ে গিয়ে পারুলকে জাপটে ধরে, ধর্ষন করা শুরু করে। বেশ খানিকটা দূরে আরেকটা রাস্তা দিয়ে যাওয়া খোকা চৌধুরীর চোখে পড়ে ব্যাপারটা। সে অনেকদূর থেকে এটুকু বুঝতে পারে যে দুজন নারী-পুরুষ আনন্দ করছে, ধর্ষনের ব্যাপারটা সে টের পায়না। দিনেদুপুরে নারীপুরুষের লীলা দেখে খোকা তো খোকা মহাউত্তেজিত! পথে একবন্ধুকে দেখে সাথেসাথেই তার কাছে গিয়ে খোকা বলতে থাকে, 'জানিস! সত্যি বলছি, নদীর পাড়ে দেখলাম দুটো ছেলেমেয়েত মিলে ইয়ে করছে।'
পারুলের দূর্ভাগ্য যে খোকা চৌধুরীর এই বন্ধুটিই ছিল অতুল। অতুল খোকার কাছে বর্ণনা শুনে সন্দেহ করে, কারণ অমন লম্বা গড়ন আর লম্বা চুল এ তল্লাটে আর কোন মেয়ের নেই। তাড়াতাড়ি ঘরে ছুটে এসে সে দেখতে পায় নগ্ন-বিধ্বস্ত পারুলকে। পারুলের কোন কথাই সে বিশ্বাস করেনা, পারুল যতই বোঝাতে চায় যে লোকটা তাকে ধর্ষন করেছে, অতুল মানতেই পারেনা। পারুলকে দূর দূর করে তাড়িয়ে দেয়।
ক্ষোভে, দুঃখে, অপমানে পারুল ছুটে বেরিয়ে যায়, নদীতে ডুবে আত্নহত্যা করে।
*************************************
এই হলো কাহিনী, এখন আপনাকে বলতে হবে গল্পটার যে ছয়টা চরিত্র --- পারুলের মৃত্যুর পেছনে এদের কার দায় কতটুকু। সবচেয়ে কম দায় থেকে সবচেয়ে বেশী দায় অর্ডারে সাজিয়ে লিখুন।
আশা করি সবাই অংশ নেবেন।
সময় আগামীকাল সারাদিন।
****************************************
ছয়টা চরিত্র হলো:
পারুল -- প্রেমিকা
অতুল -- প্রেমিক
বদরুল -- মাঝি
উখিয়া বিবি -- ধনী মহিলা
ইন্দু বাহাদুর -- ধর্ষক
খোকা চৌধুরী -- অতুলের বন্ধু
**************************************
ব্যাখ্যা:
এই গল্পে ছয়টা চরিত্র মানুষের ছয়টা চারিত্রিক বৈশিষ্ট্যকে খুব স্পস্টভাবে প্রকাশ করে ...
পারুল -- প্রেম/ভালোবাসা
অতুল -- অহম/ইগো
বদরুল -- বাস্তববাদীতা/প্র্যাগমেটিজম
উখিয়া বিবি -- উদাসীনতা(!!)/ ইনডিফারেন্স
ইন্দু বাহাদুর -- ইচ্ছামতো যাখুশী করা বা বলা/ইম্পালসিভনেস
খোকা চৌধুরী -- খোলামন/ওপেননেস
তো, সবার মাঝেই এই বৈশিষ্ট্যগুলো থাকে, ব্যবধানটা হয় কতটা সে প্রকাশ করছে বা অন্যের সাথে শেয়ার করছে।
উপরের চরিত্রগুলোর মধ্যে আপনি সবচেয়ে বেশী দোষী যাকে ভাবছেন তার করেসপন্ডিং বৈশিষ্ট্যটা আপনি সবচেয়ে কম শেয়ার করেন বা অন্যকথায় সবচেয়ে বেশী চেপে রাখেন
একই ক্রমে, সবচেয়ে কমদোষী যাকে ভাবছেন তার করেসপন্ডিং বৈশিষ্ট্যটা আপনি সবচেয়ে বেশী শেয়ার করেন
যেমন আপনি যদি পারুলকে খুব বেশী দোষী ভাবেন তার মানে আপনি প্রেম বা ভালবাসা অতটা প্রকাশ করেননা ,,,সেক্ষেত্রে আপনার ভালবাসার মানুষটি যদি এনিয়ে আপনাকে অভিযুক্ত করে তাহলে বুঝে নিন যে তিনি ভুল করছেননা।
আবার আপনি যদি ভাবেন বদরুলের দোষ সবচেয়ে কম, তাহলে আপনি খুবই বাস্তববাদী, আরেকটু কবিতা-টবিতা পড়ুন
গনডার বলেছেন:
সব দুষ জ্বিনের বাদশার, হে এমুন তিনতারকা পুষ্ট কেন দিল!!
কৌশিক আহমেদ বলেছেন:
লরা, পল, জ্যাকের গল্প।
জ্বিনের বাদশা বলেছেন:
প্প্বপ্প্বৈ্বপ্প্বজ্জপ্প্বগ্গপ্প্বক্কপ্প্ব্য প্প্ব্বপ্প্মপ্প্বেষপ্প্ব্রপ্প্ম প্প্বক্ষ্মপ্প্মপ্প্ব্বে:প্প্ম্ম. প্প্বগুপ্প্ব্লপ্প্বনপ্প্মপ্প্ম্বেপ্প্ম েপ্প্বঙ্প্প্বষ প্প্ব্বপ্প্ম্কপ্প্বক্সপ্প্ম
কৌশিক আহমেদ বলেছেন:
একটু ইম্প্রোভাইজ করা হয়েছে। শেষে যেটাকে বলবেন, নামের অদ্যাক্ষর দিয়ে তার মনস্তত্ব জরিপ করা হবে। বাজে তবে ইন্টারেস্টিং।
জ্বিনের বাদশা বলেছেন:
গন্ডার, কৌশিকদা -- আপনাদের উত্তরটা দিন 
কৌশিকদা, লরা ঠিক আছে ... পল/জ্যাক আসল কোথা থেকে?

জ্বিনের বাদশা বলেছেন:
এটা শুধুই মজার জন্য ... নাথিং সিরিয়াস ...বাজে লাগল কেন ব্যাখ্যা করলে খুশী হব @কৌশিকদা
জ্বিনের বাদশা বলেছেন:
প্প্বপ্প্বৈমপ্প্ম প্প্বমপ্প্বক্কপ্প্মপ্প্বেক্ক প্প্ব্বপ্প্মপ্প্বেষপ্প্ব্রপ্প্ম প্প্বক্ষ্মপ্প্মপ্প্ব্বে:প্প্ম্ম. প্প্বগুপ্প্ব্লপ্প্বনপ্প্মপ্প্ম্বেপ্প্ম েপ্প্বঙ্প্প্বষ প্প্ব্বপ্প্ম্কপ্প্বক্সপ্প্ম
আমারে এতবড় অপবাদ দিলেন ক্যান!! আমি জবাব চাই!!
অচেনা বাঙালি বলেছেন:
পড়ুম্না।হৈ মিয়া দুইদিন পর পর আইসা এক্টা কইরা ধাঁধা দেন আর আমি উত্তর বিছরাইতে বিছরাইতে মাথার চুল ছিইড়া প্রায় কৌশিকের মতন হইয়া গেছি।
পাইছেন কি, অ্যা?
দাড়াণ আপনের জন্য আমি নিজেই এখন এক্টা ধাঁধা ছাড়তেছি।
জ্বিনের বাদশা বলেছেন:
অচেনা বাঙালী আর মনের কথা, তাড়াতাড়ি উত্তর লেখেন মিয়ারা (গ র্ র্ র্ )... নাইলে জ্বিন চালান দিমু কইলাম 
বেরসিক বলেছেন:
প্প্বগ্গপ্প্ম প্প্বষ....
জ্বিনের বাদশা বলেছেন:
হ ... মনের কথা নিজের মনের কথা জানলেই না কইব ... শিরোনামই তো বইলা দিতেছে সব ...
জ্বিনের বাদশা বলেছেন:
হা হা হা ... মনের কথা, বাধ্য যখন হলেনই ... দিয়া ফেলেন ... 
আর সবাই, অংশ নিন ... নিজেকে প্রকাশ করুন ... মুক্ত করে দিন
খোকা চৌধুরি
বদরুল
পারুল
অতুল
উখিয়া বিবি
ইন্দবাহাদুর
(উপর নিচঃ কমদায় থেইকা বেশীদায়)
ইকরাম বলেছেন:
ভাইজান আহে কন প্রেমিকা প্রেমিকার প্রেম কি ভাল কথা 
"পারুল -- প্রেমিকা
অতুল -- প্রেমিকা"
জ্বিনের বাদশা বলেছেন:
মনের কথাকে জ্বিনরাজ্যে অবাধে খাওয়া দাওয়া করার অধিকার দেওয়া হইল ... বঙ্গোপসাগরের এক্কেরে দক্ষিণ চিপায় গিয়া কামরুপ কামক্ষ্যার জাহাজে চাইপা চইলা আসেন
ইকরাম বলেছেন:
খোকা চৌধুরী -- অতুলের বন্ধুইন্দু বাহাদুর -- ধর্ষক
উখিয়া বিবি -- ধনী মহিলা
বদরুল -- মাঝি
অতুল -- প্রেমিক
পারুল -- প্রেমিকা
জ্বিনের বাদশা বলেছেন:
চমৎকার @ইকরাম ... বাকীরাও, ঝটপট!!
মাহবুব সুমন বলেছেন:
(অর্ডার, দায় কম > দায় বেশী )বদরুল -- মাঝি
উখিয়া বিবি -- ধনী মহিলা
খোকা চৌধুরী -- অতুলের বন্ধু
ইন্দু বাহাদুর -- ধর্ষক
অতুল -- প্রেমিক
পারুল -- প্রেমিকা
অচেনা বাঙালি বলেছেন:
কাইল দিমু
গড় জর কধৎ উউড় ঐৎড়ংযড় ট কধৎ খড় বলেছেন:
অতুল -- প্রেমিকইন্দু বাহাদুর -- ধর্ষক
পারুল -- প্রেমিকা
উখিয়া বিবি -- ধনী মহিলা
বদরুল -- মাঝি
রাশেদ বলেছেন:
অতুল -- প্রেমিকইন্দু বাহাদুর -- ধর্ষক
পারুল -- প্রেমিকা
উখিয়া বিবি -- ধনী মহিলা
খোকা চৌধুরী -- অতুলের বন্ধ
বদরুল -- মাঝি
রাশেদ বলেছেন:
ও! আমি সবচেয়ে বেশি দায়ীকে উপরে দিছি।
মেহরাব শাহরিয়ার বলেছেন:
বেশি দায়ীকে উপরে দিয়েছি
রাশেদ বলেছেন:
বদরুল -- মাঝি (সবচেয়ে কম)খোকা চৌধুরী -- অতুলের বন্ধ
উখিয়া বিবি -- ধনী মহিলা
পারুল -- প্রেমিকা
ইন্দু বাহাদুর -- ধর্ষক
অতুল -- প্রেমিক (সবচেয়ে বেশি দায়ী)
সিরিয়াল ঠিক করে দিলাম।
আবার দিচ্ছি, ১ নম্বর সবচেয়ে বেশি দায়ী, ৬ নম্বর সবচেয়ে কম।
১. অতুল--সবচেয়ে বেশি দায়ী।
২. ইন্দু বাহাদুর
৩. বদরুল
৪. খোকা চৌধুরী
৫. পারুল
৬. উখিয়া বিবি -- সবচেয়ে কম।
মেহরাব শাহরিয়ার বলেছেন:
আমারটা আবার ঠিকমত লিখে দিচ্ছি:১।অতুল (সবচেয়ে বেশি)
২।পারুল
৩।উখিয়া বিবি
৪।বদরুল
৫।ইন্দু বাহাদুর
৬।খোকা চৌধুরী (সবচেয়ে কম)
জ্বিনের বাদশা বলেছেন:
চমৎকার!! অনেকে অংশ নিয়েছেন দেখি ...৭২০ রকম উত্তর হতে পারে ... এবং অনেক ডাইভার্সিটি দেখা যাচ্ছে ...তবে অতুলকেই সবচেয়ে বেশী লোক সবচেয়ে দোষী ভাবছেন ... আহারে বেচারা প্রেমিক 
বাকীরাও নেমে পড়ুন
ইরতেজা বলেছেন:
উখিয়া বিবি -- ধনী মহিলা (সবচেয়ে কম)খোকা চৌধুরী -- অতুলের বন্ধু
বদরুল -- মাঝি
ইন্দু বাহাদুর -- ধর্ষক
অতুল -- প্রেমিক
ইরতেজা বলেছেন:
পারুলের দোষ নাই। যেই মাঝি শাড়ি খুইলা নিছে আর জারা ধর্ষক আর আতুল তিনটা হইল আসল দোষী
আহমাদ মুজতবা বলেছেন:
অতুল > বদরুল > পারুল আর বাকী কেউই তেমন একটা দায়ী না।
জ্বিনের বাদশা বলেছেন:
পরীক্ষা শেষে বিকালের কফি হাতে না হয় আরেকবার ব্লগে আসলেনই
@সন্ধ্যাবাতিমুজতবা, ধন্যবাদ ... আপনি তো ১৬ বছর বয়েসী, রাইট? ... বেশ মিলেছে টেস্টের উত্তর ... টিএজারদের এমনটাই হবার কথা ...
জ্বিনের বাদশা বলেছেন:
হ্যাঁ, উখিয়াকে পারুল বলেছিল যে এখন ঐপারে যেতে হলে মাঝিকে শাড়ী দেয়া ছাড়া কোন উপায় নেই
মাহবুব সুমন বলেছেন:
কি ঝামেলা !! জীবনের বাদশারে রিমান্ডে নেওনের ব্যবস্থা করতে হইবো
মায়াজাল বলেছেন:
বদ্রুল>উখিয়া>পারুল>ইন্দু>অতুল>খোকাবাবু
এলোমেলো বলেছেন:
জ্বীনের বাদশা আপনি তো হাত দেখা জানেন বলেন তো ১০ কার্তিক জন্ম গ্রহন করলে তার রাশি কি হয় এবং সে রাশির লোকের বৈশিষ্ঠ কি ??
জ্বিনের বাদশা বলেছেন:
সুমন, রিমান্ডেই তো আছি ... জামিন হয়না 
মায়াজাল, এলোমেলো, ধন্যবাদ।
এলোমেলো, কি বিষয়ে জানতে চান?... আপনার হাত অবশ্য আমি দেখতে পারছিনা

গনডার বলেছেন:
জ্বিনের বাদশা বলেছেন :২০০৭-১০-২৪ ০৬:১৮:১৮
উত্তর আজ সন্ধ্যায় দিব ...
সনধা পার হইয়া রাইত হইলা গেল , এনসার কৈ
ইন্দু
অতুল
খোকা
উখিয়া
পারুল
ইন্দু(নরপিশাচ টাইপ)
অতুল(ভালোবাসার মানেই জানে না)
খোকা(পারভার্ট)
উখিয়া(স্বার্থপর জনগণ)
পারুল(বোকা)
মাহবুব সুমন বলেছেন:
সন্ধ্যাতো হয়ে গিয়েছে জিবনের বাদশা !!
জ্বিনের বাদশা বলেছেন:
ব্যাখ্যা:এই গল্পে ছয়টা চরিত্র মানুষের ছয়টা চারিত্রিক বৈশিষ্ট্যকে খুব স্পস্টভাবে প্রকাশ করে ...
পারুল -- প্রেম/ভালোবাসা
অতুল -- অহম/ইগো
বদরুল -- বাস্তববাদীতা/প্র্যাগমেটিজম
উখিয়া বিবি -- উদাসীনতা(!!)/ ইনডিফারেন্স
ইন্দু বাহাদুর -- ইচ্ছামতো যাখুশী করা বা বলা/ইম্পালসিভনেস
খোকা চৌধুরী -- খোলামন/ওপেননেস
তো, সবার মাঝেই এই বৈশিষ্ট্যগুলো থাকে, ব্যবধানটা হয় কতটা সে প্রকাশ করছে বা অন্যের সাথে শেয়ার করছে।
উপরের চরিত্রগুলোর মধ্যে আপনি সবচেয়ে বেশী দোষী যাকে ভাবছেন তার করেসপন্ডিং বৈশিষ্ট্যটা আপনি সবচেয়ে কম শেয়ার করেন বা অন্যকথায় সবচেয়ে বেশী চেপে রাখেন
একই ক্রমে, সবচেয়ে কমদোষী যাকে ভাবছেন তার করেসপন্ডিং বৈশিষ্ট্যটা আপনি সবচেয়ে বেশী শেয়ার করেন
যেমন আপনি যদি পারুলকে খুব বেশী দোষী ভাবেন তার মানে আপনি প্রেম বা ভালবাসা অতটা প্রকাশ করেননা ,,,সেক্ষেত্রে আপনার ভালবাসার মানুষটি যদি এনিয়ে আপনাকে অভিযুক্ত করে তাহলে বুঝে নিন যে তিনি ভুল করছেননা।
আবার আপনি যদি ভাবেন বদরুলের দোষ সবচেয়ে কম, তাহলে আপনি খুবই বাস্তববাদী, আরেকটু কবিতা-টবিতা পড়ুন

প্রত্যেকের ব্যাখ্যাগুলো শুনবেন, বেশি ইন্টারেস্টিঙ দিক চলে আসবে। আমারগুলো ব্যাখ্যা করি..
১. অতুল--সবচেয়ে বেশি দায়ী, একে তো প্রেমিকা নদীর অন্য পাড়ে থাকে, তাকে দেখার জন্য তাড়া কই? সে যে দেখতে চায়, সেই উপায় নেই, এতটুকু দেখার দায়িত্ব তার না? দ্বিতীয়ত, নিজের প্রেমিকাকে বেনিফিট অফ ডাউট দিতে পারে না.. কিসের ভালোবাসা?
২. ইন্দু বাহাদুর- ধর্ষক।
৩. বদরুল- নিজের পেট চালানোর জন্য কেউ যদি অন্যের কাছে অন্যায় কিছু দাবি করে বসে, সে তো যা ইচ্ছা তাই করতে পারবে!
৪. খোকা চৌধুরী- কুটনা লোক! অসহ্য! আর যা নিয়ে কুটনামী করছে, সেটাও বলার কিছু হলো?
৫. পারুল - বোকা মেয়ে, অন্যায়কে প্রশ্রয় দিয়েছে বদরুলের ক্ষেত্রে। আর অতুলের মত একটা ছেলের জন্য এত উথাল পাথাল
৬. উখিয়া বিবি -- সবচেয়ে কম। ওকে বিচার করার সময় আমি নিজেকে পারুলের জায়গায় চিন্তা করলাম। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে ওর দেয়া উচিত, কিন্তু আমি পারুল হয়ে ওর কাছে কি সত্যি করে কিছু দাবী করতে পারি? তাছাড়া মেয়েটা কতদূর কি করবে, কি ঝামেলায় পড়বে, তাই বা কি সে জানতো?
জ্বিনের বাদশা বলেছেন:
হুমম ... এটা মনোবিজ্ঞানের সাথে সাথে সাহিত্যের ক্লাসেও আলোচনা করা যাতে পারে ... ভালো বিষয়
অন্যরকম বলেছেন:
সবচেয়ে বেশী দোষী>"জ্বীনের বাদশাহ"
এর পর:
১.পারুল= বেকুব/বুদ্ধিহীন
২. বদরুল= দুস্টবুদ্ধি
৩. ইন্দু= খাটাশ/কন্ট্রল লেস
৪. উখিয়া
৫. অতুল ও খোকা (সমান)
রাশেদ বলেছেন:
হায় হায়!! কোবতের বই কিনা লাগবে এক গাদা!
রাশেদ বলেছেন:
ব্লগের সব কবতেতে ৫ দাগানো শুরু করতেছি।
















